প্রিন্ট এর তারিখ : ৩১ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ মার্চ ২০২৬
আগস্টে বাংলাদেশে আসছে ভারতীয় ক্রিকেট দলা
ক্রিড়া ডেস্ক ||
গত বছর সরকারের অনুমতি না মেলায় বাংলাদেশ সফর স্থগিত করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। গত ফেব্রুয়ারীতে নির্বাচনের পর বাংলাদেশ ও ভারতের মধ্যেকার রাজনৈতিক অস্থিরতা কিছুটা হলেও কমেছে। তাই গত বছর স্থগিত করা দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আগামী আগস্টে বাংলাদেশে আসছে ভারতীয় ক্রিকেট দল। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে।সিরিজের সূচিসূচি অনুযায়ী, ভারতীয় ক্রিকেট দল আগামী ২৮ আগস্ট বাংলাদেশে পা রাখবে। মাঠের লড়াই শুরু হবে ১ সেপ্টেম্বর থেকে। সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে—১ সেপ্টেম্বর: প্রথম ওয়ানডে৩ সেপ্টেম্বর: দ্বিতীয় ওয়ানডে৬ সেপ্টেম্বর: তৃতীয় ওয়ানডেএরপর সংক্ষিপ্ত ফরম্যাটের তিন টি-টোয়েন্টি ম্যাচ মাঠে গড়াবে—৯ সেপ্টেম্বর: প্রথম টি-টোয়েন্টি১২ সেপ্টেম্বর: দ্বিতীয় টি-টোয়েন্টি১৩ সেপ্টেম্বর: তৃতীয় টি-টোয়েন্টিআয়ারল্যান্ড সফর অনিশ্চিতভারত সিরিজকে জায়গা করে দিতে গিয়ে কপাল পুড়েছে আয়ারল্যান্ডের। একই সময়ে আইরিশদের বাংলাদেশ সফরের কথা থাকলেও বিসিবি তাদের সিরিজটি পিছিয়ে দেওয়ার অনুরোধ জানায়। তবে ঠাসা সূচির কারণে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড নতুন কোনো সময় বের করতে না পারায় এই সফরটি আপাতত অনিশ্চিত হয়ে পড়েছে।বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, আয়ারল্যান্ডের সঙ্গে আলোচনা চালিয়ে গেলেও ২০২৭ সালের আগে হয়তো তাদের জন্য নতুন কোনো সময় বের করা সম্ভব হবে না।র্যাংকিং-এ উন্নতি টাইগারদেরবর্তমানে আইসিসি র্যাংকিংয়ে ৭৯ রেটিং পয়েন্ট নিয়ে নবম স্থানে উঠে এসেছে টাইগাররা। ঘরের মাঠে পাকিস্তানকে ২-১ ব্যবধানে হারানোর পর ওয়েস্ট ইন্ডিজকে টপকে এক ধাপ উন্নতি হয়েছে লাল-সবুজদের। ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ঘরের মাঠে এই সিরিজটি বাংলাদেশের র্যাংকিং আরও উন্নত করার বড় সুযোগ হিসেবে দেখছেন ক্রিকেট বিশ্লেষকরা।ভারতের বিপক্ষে আগামী সেপ্টেম্বরের এই সিরিজটি ঘিরে ইতিমধ্যে দেশের ক্রিকেট ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। টাইগাররা ঘরের মাঠে ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে চাইবে।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা