প্রিন্ট এর তারিখ : ২৯ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬
মাদক বিক্রির প্রতিবাদ করায় মসজিদের ইমাম ও তার পরিবারের তিন সদস্য আহতা
নিউজ ডেস্ক ||
নরসিংদীর রায়পুরায় মাদক বিক্রি ও সেবনের বিরুদ্ধে প্রতিবাদ করায় মসজিদের এক ইমামসহ তার পরিবারের তিন সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের সেরাজনগর (নয়াচর) এলাকার উদয়ন কিন্ডারগার্ডেন স্কুল সংলগ্ন তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।আহতরা হলেন ওই এলাকার সেরাজনগরের (নয়াচর) নয়ারবাড়ি মসজিদের ইমাম নাহিদ হোসেন (১৭), তার বাবা জাকির হোসেন (৬০) ও ভাই জাহিদ হোসেন (২৫)।হামলার কারণআহত নাহিদের বোন জাকিয়া সুলতানা জানান, তার বাবার দুই চাচাতো ভাই মানিক ও করিম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। তাদের ক্রেতা হলেন, একই এলাকার সিয়াম, প্রান্ত ও মুন্নাসহ স্থানীয় অনেক যুবক। বিষয়টি জানার পর মসজিদের ইমাম নাহিদ এবং স্থানীয় যুবকরা মিলে মাদক বিক্রি ও সেবনের বিরুদ্ধে প্রতিবাদ করেন। এতে নাহিদের ওপর ক্ষিপ্ত হন মাদকাসক্ত সিয়াম, প্রান্ত ও মুন্নাসহ তাদের লোকজন।কীভাবে ঘটলো হামলাএরই জেরে বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের একটি স্কুল সংলগ্ন তিন রাস্তার মোড়ে হাঁটার সময় সিয়াম, প্রান্ত ও মুন্নার নেতৃত্বে ২০-২৫ জন ভাড়াটে সন্ত্রাসী পিস্তল, দা, ছুরি ও লাঠি নিয়ে নাহিদের ওপর হামলা চালায়। এতে তার মাথা, হাত ও শরীরের বিভিন্ন অংশ রক্তাক্ত জখম হয়। ওই সময় নাহিদকে বাঁচাতে গিয়ে তার বাবা জাকির হোসেন ও বড় ভাই জাহিদ হোসেনও আহত হন।চিকিৎসা ও পুলিশি পদক্ষেপআহত নাহিদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে নরসিংদীতে পাঠানো হয়েছে। আহত অপর দুজনকেও চিকিৎসা দেওয়া হয়েছে।আদিয়াবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সদস্য শওকত আলী বলেন, “মাদকবিরোধী প্রতিবাদের জের ধরেই ইমামের ওপর হামলার ঘটনা ঘটেছে।”পুলিশের অভিযানরায়পুরা থানার পরিদর্শক প্রবীর কুমার ঘোষ জানান, খবর পেয়ে ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছিল। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। তবে এখনো ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।মাদকবিরোধী প্রতিবাদের জেরে ইমামের ওপর হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা