প্রিন্ট এর তারিখ : ০৯ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ মার্চ ২০২৬
দৌলতদিয়া বাসডুবি: নিহত ২৬ পরিবারকে সরকারি সহায়তা প্রদানা
নিউজ ডেস্ক ||
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে পদ্মায় বাস ডুবে নিহত ১৮ বাসযাত্রীর পরিবারকে ২৫ হাজার করে টাকা সহায়তা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত পৌনে ১০টার দিকে রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, বাসডুবিতে নিহত রাজবাড়ীর ১৮ জনের পরিবারের কাছে সরকারি সহায়তার ২৫ হাজার টাকা এবং দুজন আহতকে ১৫ হাজার করে টাকা দেওয়া হয়েছে।অন্যান্য জেলার নিহতদের সহায়তাসেই সঙ্গে এ ঘটনায় নিহত কুষ্টিয়া জেলার চারজনসহ গোপালগঞ্জ, দিনাজপুর, ঢাকা ও ঝিনাইদহ জেলার একজন করে নিহত ৮ জনের টাকা ওইসব জেলার জেলা প্রশাসকদের মাধ্যমে দেওয়া হয়েছে।মরদেহ হস্তান্তরজেলা প্রশাসক জানান, দুর্ঘটনায় নিহত ২৬ জনের মরদেহ বিনা ময়নাতদন্তে দাফনের জন্য তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।এর আগে বুধবার (২৫ মার্চ) বিকেলে দৌলতদিয়া ফেরিঘাটে সৌহার্দ্য পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। দুর্ঘটনায় ২৬ জন নিহত এবং ৮ জন আহত হন। নিহতদের মধ্যে রাজবাড়ীর ১৮ জন, কুষ্টিয়ার চারজন, গোপালগঞ্জ, দিনাজপুর, ঢাকা ও ঝিনাইদহের একজন করে রয়েছেন।ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ অন্যান্য কর্মকর্তারা। নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে প্রশাসন। এ ঘটনায় বিআইডব্লিউটিএ ও জেলা প্রশাসন পৃথক তদন্ত কমিটি গঠন করেছে। দুর্ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা