প্রিন্ট এর তারিখ : ২৬ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬
ইরান অভিযানে পারমাণবিক কর্মসূচি ধ্বংসই মূল উদ্দেশ্য দাবি নেতানিয়াহুরা
বিশ্ব ডেস্ক ||
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে তারা ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তার ভাষায়, “সাফল্যের অর্ধেকের বেশি পথ আমরা অতিক্রম করেছি।”নেতানিয়াহু বলেন, অভিযানের মূল লক্ষ্য ইরানের পারমাণবিক কর্মসূচি—বিশেষ করে ইউরেনিয়াম সংশ্লিষ্ট স্থাপনাগুলো। তিনি দাবি করেন, এ পর্যন্ত ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা দুর্বল হয়েছে, অস্ত্র উৎপাদন কারখানা ধ্বংস হয়েছে এবং কয়েকজন গুরুত্বপূর্ণ বিজ্ঞানী নিহত হয়েছেন।তবে যুদ্ধ কবে শেষ হবে সে বিষয়ে কোনো সময়সীমা দিতে রাজি হননি তিনি। নেতানিয়াহুর মতে, লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত অভিযান চলবে।উল্লেখ্য, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ প্রকাশ করে আসছে ইসরায়েল ও পশ্চিমা দেশগুলো। কিন্তু তেহরান বরাবরই বলে আসছে, তাদের কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা