প্রিন্ট এর তারিখ : ২৭ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের সেনাপ্রধানকে বরখাস্ত, পেন্টাগনের বড় রদবদলা
আন্তর্জাতিক ডেস্ক, গণবার্তা: ||
পেন্টাগনের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে মার্কিন সেনাপ্রধান জেনারেল র্যান্ডি জর্জকে দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) এ তথ্য রয়টার্সকে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের দুই কর্মকর্তা ও এক সংশ্লিষ্ট ব্যক্তি।জেনারেল জর্জকে বরখাস্ত করেছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। যদিও পেন্টাগন আনুষ্ঠানিকভাবে বিষয়টিকে ‘অবসর’ হিসেবে উল্লেখ করেছে।‘অবিলম্বে অবসর’পেন্টাগনের ভাষ্য অনুযায়ী, ৪১তম আর্মি চিফ অব স্টাফ জেনারেল র্যান্ডি জর্জ ‘অবিলম্বে অবসরে যাচ্ছেন’, যদিও তার মেয়াদের এখনও এক বছরের বেশি সময় বাকি ছিল।এক বিবৃতিতে পেন্টাগন জেনারেল জর্জের দীর্ঘ কয়েক দশকের সেবার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তার অবসর জীবনের জন্য শুভকামনা জানিয়েছে।বরখাস্তের কারণ জানায়নি পেন্টাগনতবে তার এই হঠাৎ বিদায়ের পেছনে নির্দিষ্ট কোনো কারণ জানায়নি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর। বিশ্লেষকরা মনে করছেন, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের নেতৃত্বে সাম্প্রতিক সময়ে পেন্টাগনের শীর্ষ পর্যায়ে একাধিক রদবদল ঘটেছে, যা প্রশাসনের নতুন কৌশলগত দিকনির্দেশনার অংশ হতে পারে।জেনারেল র্যান্ডি জর্জ যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর অন্যতম শীর্ষ কর্মকর্তা ছিলেন। তার হঠাৎ বিদায় সামরিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।সূত্র: রয়টার্স
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা