প্রিন্ট এর তারিখ : ২৭ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬
রাজশাহীতে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা গ্রেপ্তার, নারীদের প্রতারণার অভিযোগা
বিশ্ব ডেস্ক ||
রাজশাহীতে শাহিনুর ইসলাম (৩০) নামে এক ভুয়া ডিজিএফআই কর্মকর্তা পরিচয়দানকারী ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে তিনি নিজেকে ডিজিএফআইয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে প্রতারণা করে আসছিলেন। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকালে বিষয়টি নিশ্চিত করেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান।গ্রেপ্তার শাহিনুর নওগাঁর মান্দা উপজেলার ভরট্ট শিবনগর গ্রামের বাসিন্দা।কীভাবে ধরা পড়েনএর আগে, সোমবার (৬ এপ্রিল) রাত ৮টার দিকে মহানগরীর লক্ষ্মীপুর বক্ষব্যাধি হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আরএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ও গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে অভিযান চালিয়ে তাকে আটক করে।পুলিশ জানায়, খবর পেয়েছিলেন যে এক ব্যক্তি নিজেকে ডিজিএফআইয়ের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (এডি) পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে খারাপ আচরণ করছেন এবং প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে।এ সময় শাহিনুর নিজেকে ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দিয়ে একটি পরিচয়পত্র দেখান। তবে তার কথাবার্তায় অসঙ্গতি দেখা দিলে একপর্যায়ে তিনি ভুয়া পরিচয়ে প্রতারণার বিষয়টি স্বীকার করেন। পরে তাকে গ্রেপ্তার করা হয়।উদ্ধার হয় ভুয়া পরিচয়পত্র ও অশালীন ভিডিওতার দেহ তল্লাশি করে মানিব্যাগ থেকে দুটি পরিচয়পত্র উদ্ধার করা হয়। একটিতে ‘অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, ডিজিএফআই’ এবং অন্যটিতে ‘অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, ডিজিএফআই’ লেখা ছিল। এ ছাড়া তার কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, তিনি দীর্ঘদিন ধরে নিজেকে ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে প্রতারণা করে আসছিলেন। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে সেই দৃশ্য ভিডিও ধারণ করতেন। তার মোবাইল ফোন পরীক্ষা করে বিভিন্ন নারীর অশালীন ছবি ও ভিডিও পাওয়া গেছে।অভিযুক্ত ব্যক্তি পুলিশকে জানান, তিনি প্রতারণার মাধ্যমে নারীদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে এসব ছবি ও ভিডিও ধারণ করে মোবাইলে সংরক্ষণ করেছেন।আইনি ব্যবস্থাএ ঘটনায় শাহিনুরের বিরুদ্ধে রাজপাড়া থানায় পর্নোগ্রাফি আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। তাকে মঙ্গলবার (৭ এপ্রিল) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।পুলিশ বলছে, তার বিরুদ্ধে আরও জিজ্ঞাসাবাদ চলছে। এ ধরনের প্রতারণার শিকার আরও কেউ থাকলে পুলিশের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা