প্রিন্ট এর তারিখ : ১৮ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬
আধুনিক ক্রীড়া কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সেনাপ্রধানা
নিউজ ডেস্ক ||
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আর্মি স্পোর্টস কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।গত বুধবার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামের পাশে এই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার জন্য ক্রীড়া’ শীর্ষক অন্তর্ভুক্তিমূলক ও দূরদর্শী পরিকল্পনার অংশ হিসেবে দেশের ক্রীড়া উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় এই কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে।প্রস্তাবিত এই ক্রীড়া কমপ্লেক্সে থাকছে আন্তর্জাতিক মানের দুটি ইনডোর স্টেডিয়াম, একটি স্পোর্টস একাডেমি, অত্যাধুনিক জিমনেশিয়াম ও স্পোর্টস সায়েন্স সুবিধা। এখানে ফিজিওলজি, বায়োমেকানিক্স, নিউট্রিশন ও স্পোর্টস মেডিসিন সংক্রান্ত বিশেষায়িত বিভাগ স্থাপন করা হবে।ফলে দেশের বিভিন্ন স্তরের খেলোয়াড়রা আধুনিক প্রশিক্ষণ ও গবেষণাভিত্তিক সুবিধা পাবেন। সেনাবাহিনীর এই উদ্যোগ দেশের ক্রীড়াঙ্গনে যুগান্তকারী ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, সেনাবাহিনী ও জাতীয় দলের খেলোয়াড় এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা