প্রিন্ট এর তারিখ : ১৮ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬
ইরানে হামলার সাহস কেউ দেখাবে না’, জুমার খুতবায় কঠোর বার্তা তেহরানেরা
বিশ্ব ডেস্ক ||
ইরানের ওপর কোনো দেশই আক্রমণ করার সাহস দেখাবে না বলে মন্তব্য করেছেন তেহরানের একটি মসজিদে জুমার নামাজের খতিব আয়াতুল্লাহ আহমাদ খাতামি। খবর দিয়েছে তাসনিম নিউজ এজেন্সি।শুক্রবার (১৭ এপ্রিল) তেহরানে জুমার নামাজের খুতবায় আয়াতুল্লাহ খাতামি এসব কথা বলেন। তিনি বলেন, কেউ যদি হামলার চেষ্টাও করে, তাতে কোনো লাভ হবে না। ইসলামী বিপ্লব টিকে থাকবে বলেও মন্তব্য করেন তিনি।ট্রাম্প ‘মিথ্যাচারের প্রতিমূর্তি’আলোচনা প্রক্রিয়া ও যুক্তরাষ্ট্রের আচরণ প্রসঙ্গে তিনি বলেন, বিশ্ব নেতাদের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো মিথ্যাচারের প্রবণতা আর কারো নেই। তিনি নিয়মিত অসংখ্য বার্তা প্রকাশ করেন এবং হাজারো মিথ্যা বক্তব্য দিয়েছেন। তাই এমন ব্যক্তির বিষয়ে সর্বোচ্চ সতর্ক ও অনাস্থাপূর্ণ দৃষ্টিভঙ্গি রাখা উচিত।ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে উদ্ধৃত করে ইমাম খাতামি বলেন, ‘শত্রুর হাসির প্রতিও অবিশ্বাস রাখা উচিত, বিশেষ করে ট্রাম্পের মতো ব্যক্তিদের ক্ষেত্রে, যাকে তিনি (খামেনি) মিথ্যার প্রতিমূর্তি হিসেবে বর্ণনা করেছেন।’ইরানের দৃঢ় অবস্থানসম্প্রতি পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনায় ইরানি প্রতিনিধিদের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, যুক্তরাষ্ট্র অতিরিক্ত দাবি তোলার সঙ্গে সঙ্গেই ইরানি প্রতিনিধিরা আলোচনা টেবিল ছেড়ে উঠে আসেন। খাতামির ভাষায়, ওয়াশিংটন যুদ্ধক্ষেত্রে যা অর্জন করতে পারেনি, তা আলোচনার টেবিলে আদায় করতে চায়।তিনি আরও বলেন, ‘কেউ ইরানে হামলার সাহস করবে না। আর হামলা হলেও তাতে কিছুই হবে না।’ খুতবার শেষে তিনি বলেন, অপমানজনক শর্তে কোনো আলোচনা ইরানের জনগণ মেনে নেবে না।হরমুজ প্রণালিতে নতুন নিয়মএদিকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের ক্ষেত্রে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) অনুমতি প্রয়োজন হবে বলে জানিয়েছেন ইরানের একজন শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা। তিনি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, এখন থেকে হরমুজ প্রণালি অতিক্রমকারী সব জাহাজকে আইআরজিসির অনুমতি নিতে হবে।বার্তা সংস্থা রয়টার্সকে এক ইরানি কর্মকর্তা জানান, মার্কিন পতাকাবাহী জাহাজসহ সব বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি পাবে। তবে সামরিক বা নৌবাহিনীর জাহাজগুলো এই অনুমতি পাবে না।এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, লেবাননের যুদ্ধবিরতির ১০ দিন হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত থাকবে এবং সব বাণিজ্যিক জাহাজ অতিক্রম করতে পারবে।অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত, তবে ইরানের বন্দর অবরোধ বজায় থাকবে। ইরানের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত ওয়াশিংটন ইরানের বন্দরে অবরোধ বজায় রাখবে।সূত্র: তাসনিম নিউজ এজেন্সি, রয়টার্স
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা