প্রিন্ট এর তারিখ : ২৭ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬
ইরানের হামলা মোকাবিলায় সংযুক্ত আরব আমিরাতে আয়রন ডোম পাঠিয়েছিল ইসরাইলা
বিশ্ব ডেস্ক ||
ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর প্রথমদিকে ইসরাইল সংযুক্ত আরব আমিরাতে আয়রন ডোম ব্যাটারি পাঠিয়েছে। সেই সঙ্গে এটি চালানোর জন্য দেশটিতে সেনাও পাঠায় ইসরাইল। ইসরাইলি ও মার্কিন কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানিয়েছে অ্যাক্সিওস। যুদ্ধের সময় তেহরান আরব আমিরাতের ওপর ব্যাপক হামলা চালায়। দেশটি অন্তত ৫৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং দুই হাজার ২০০টির বেশি ড্রোন দিয়ে আরব আমিরাতে হামলা চালায়। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ছোড়া বেশিরভাগ ক্ষেপণাস্ত্র আরব আমিরাত প্রতিহত করলেও কিছু ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দেশটির সামরিক ও বেসামরিক অবকাঠামোতে আঘাত হানে। এ বিষয়ে মিত্র দেশগুলোর কাছ থেকে সহযোগিতা চায় আমিরাত। আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে টেলিফোনে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কথা বলার পরেই দেশটিতে সেনা ও প্রতিরক্ষা সরঞ্জাম পাঠায় তেল আবিব। ইসরাইলি কর্মকর্তা অ্যাক্সিওসকে এই তথ্য নিশ্চিত করেছেন।ইসরাইলি প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইরানের ছোড়া কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয় বলে প্রতিবেদনে বলা হয়েছে। আমিরাত ও ইসরাইলি কর্মকর্তারা জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে যুদ্ধ শুরুর পর থেকে দুই দেশ ঘনিষ্ঠভাবে সামরিক ও রাজনৈতিক সমন্বয় বজায় রেখেছে।
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা