প্রিন্ট এর তারিখ : ১০ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬
গ্রিনভ্যালি পার্কে বিদেশি পর্যটক হেনস্তার ঘটনায় দুই টিকটকার গ্রেপ্তারা
নিউজ ডেস্ক ||
নাটোরের লালপুরের গ্রিনভ্যালি পার্কে বিদেশি পর্যটককে হেনস্তার ঘটনায় জড়িত দুই টিকটকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাইবার সুরক্ষা আইনে পার্ক কর্তৃপক্ষের করা মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।আজ রোববার (১০ মে) রাজশাহীর তানোর ও মোহনপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে লালপুর থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজশাহীর মোহনপুর উপজেলার হরিদাগাছি এলাকার আমিনুল ইসলাম (২৯) এবং তানোর উপজেলার আড়াদিঘি এলাকার রাসেল ইসলাম (২৩)।ঘটনার বিবরণপুলিশ জানায়, গত শুক্রবার (৮ মে) দুপুরে গ্রিনভ্যালি পার্কে বেড়াতে আসা দুই বিদেশি পর্যটককে আটকে হেনস্তা করে একদল যুবক। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।খোঁজ নিয়ে জানা গেছে, ওই দিন ‘টিকটক বন্ধু মিলন মেলা-২০২৬’ ব্যানারে গ্রিনভ্যালি পার্কে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল টিকটকাররা। দুপুরের দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত দুই বিদেশি নাগরিক পার্কে প্রবেশ করলে ১০-১৫ জন টিকটকার তাঁদের ঘিরে ধরে বিভিন্ন প্রশ্ন করতে থাকেন এবং ভিডিও ধারণ করেন। এ সময় কয়েকজন অশোভন আচরণ ও আপত্তিকর ভাষা ব্যবহার করেন।ঘটনাটি জানতে পেরে পার্কের ব্যবস্থাপক এস এম ওয়াজেদুর রহমান ও অন্য কর্মচারীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে পরদিন শনিবার সকালে একটি ফেসবুক আইডি থেকে ভিডিওটি ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়। ভিডিওতে বিদেশি পর্যটকদের বিব্রত ও অস্বস্তিতে পড়তে দেখা যায়।ব্যবস্থা ও প্রতিক্রিয়াগ্রিনভ্যালি পার্কের পরিচালক (প্রশাসন) এস এম শামসুজ্জোহা বলেন, ‘ভবিষ্যতে বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করা হবে।’লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, পার্ক কর্তৃপক্ষের করা মামলার পরিপ্রেক্ষিতে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা