প্রিন্ট এর তারিখ : ১১ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬
ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ‘অগ্রহণযোগ্য’ - ট্রাম্প, আবার বাড়ছে তেলের দামা
বিশ্ব ডেস্ক ||
ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেটিকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে আখ্যায়িত করেছেন। আর এরপরই বিশ্ববাজারে আবারও বাড়তে শুরু করেছে তেলের দাম। একই সঙ্গে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল প্রায় বন্ধ থাকায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।সংবাদমাধ্যম বিবিসি বলছে, ট্রাম্পের এই মন্তব্যের পর সোমবার (১১ মে) এশিয়ার বাজারে তেলের দাম বেড়েছে। ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম জানিয়েছে, পাকিস্তানের মাধ্যমে পাঠানো তেহরানের প্রস্তাবে অবিলম্বে যুদ্ধ বন্ধ এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আর কোনো হামলা না হওয়ার নিশ্চয়তা চাওয়া হয়েছে। পাকিস্তান এই আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে।তেলের দাম লাফিয়ে বেড়েছেট্রাম্পের মন্তব্যের পর আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ৩.৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৫ দশমিক ২০ ডলারে পৌঁছেছে। আর যুক্তরাষ্ট্রে লেনদেন হওয়া অপরিশোধিত তেলের দাম ৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯৯ দশমিক ৩০ ডলারে।হরমুজ প্রণালি কার্যত বন্ধ, সরবরাহ বিপর্যয়গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে আছে। এতে বিশ্বজুড়ে তেল ও গ্যাস সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশ্বের মোট তেল ও গ্যাস পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ সাধারণত এই পথ দিয়ে যায়। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাবে এই পথ দিয়ে চলাচলকারী জাহাজে হামলার হুমকি দেওয়ার মাধ্যমে তেহরান কার্যত প্রণালিটি বন্ধ করে রেখেছে।ট্রাম্পের ‘অগ্রহণযোগ্য’ বার্তাইরানের প্রস্তাবের প্রতিক্রিয়ায় ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘ইরানের তথাকথিত প্রতিনিধিদের জবাব আমি পড়েছি। এটি আমার মোটেও পছন্দ হয়নি—এটা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।’মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, ওয়াশিংটনের প্রস্তাবে হরমুজ প্রণালিতে অবাধ জাহাজ চলাচল পুনরায় চালু করা এবং ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম স্থগিতের বিষয় ছিল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও বলেছেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত পুরোপুরি সরিয়ে না নেওয়া পর্যন্ত এই যুদ্ধ শেষ হবে না।জ্বালানি কোম্পানির মুনাফা দ্বিগুণবৈশ্বিক বাজারে তেল-গ্যাসের দাম বাড়ায় বড় জ্বালানি কোম্পানিগুলোর মুনাফাও বেড়েছে। রোববার সৌদি আরবের জ্বালানি কোম্পানি আরামকো জানিয়েছে, বছরের প্রথম তিন মাসে তাদের আয় আগের বছরের একই সময়ের তুলনায় ২৫ শতাংশের বেশি বেড়েছে। গত মাসে ব্রিটিশ জ্বালানি কোম্পানি বিপি জানিয়েছিল, বছরের প্রথম তিন মাসে তাদের মুনাফা দ্বিগুণেরও বেশি হয়েছে।‘আত্মসমর্পণ নয়, অধিকার রক্ষায় আলোচনা’যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার মূল উদ্দেশ্য হলো দেশের অধিকার রক্ষা করা, আত্মসমর্পণ নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি স্পষ্ট করে বলেন, ইরান কখনোই শত্রুর সামনে মাথা নত করবে না।প্রেসিডেন্ট পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, সংলাপ বা আলোচনার অর্থ এই নয় যে ইরান তার অবস্থান থেকে পিছিয়ে আসবে। বরং এই আলোচনার লক্ষ্য হলো ইরানি জাতির অধিকার নিশ্চিত করা এবং জাতীয় স্বার্থকে শক্তভাবে রক্ষা করা।যুদ্ধবিরতি কার্যকর থাকলেও স্থায়ী সমাধান জটিলগত ২৮ ফেব্রুয়ারি ইরান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিমান হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরম রূপ নেয়। জবাবে ইরানও ইসরাইল এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের ওপর পাল্টা আঘাত হানে এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দেয়।পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল থেকে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। ইসলামাবাদে অনুষ্ঠিত পূর্ববর্তী আলোচনাগুলো কোনো স্থায়ী চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলেও, পরবর্তীতে ট্রাম্প নির্দিষ্ট সময়সীমা ছাড়াই এই যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি করেন। বর্তমানে এই যুদ্ধবিরতিকে ভিত্তি করেই একটি স্থায়ী সমাধানের লক্ষ্যে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা