প্রিন্ট এর তারিখ : ১৪ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬
দিল্লিতে স্লিপার বাসে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, চালক-সহকারী গ্রেপ্তারা
বিশ্ব ডেস্ক ||
ভারতের দিল্লির নাংলোই এলাকায় দাঁড়িয়ে থাকা একটি স্লিপার বাসে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় বাসের চালক ও সহকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে বৃহস্পতিবার (১৪ মে) জানিয়েছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।ঘটনার বিবরণসংবাদমাধ্যম এনডিটিভি বলছে, গত সোমবার (১১ মে) রাতে দিল্লির রানি বাগ এলাকায় এই ঘটনাটি ঘটে। অভিযোগ অনুযায়ী, ওই নারী জানিয়েছেন যে দুই ব্যক্তি বাসের ভেতরে তাকে ধর্ষণ করে। নির্যাতনের শিকার ওই নারী পিতমপুরার একটি বস্তি এলাকায় থাকেন এবং মঙ্গোলপুরীর একটি কারখানায় কাজ করেন।ভারতীয় বার্তাসংস্থা আইএএনএসের প্রতিবেদনে বলা হয়েছে, ১১ মে রাতে প্রতিদিনের মতো কাজ শেষে বাড়ি ফিরছিলেন ওই নারী। এ সময় সরস্বতী বিহারের একটি বাসস্টপে একটি স্লিপার বাস এসে দাঁড়ায়। সময় জানতে বাসের দরজার কাছে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির কাছে যান ওই নারী। এরপর তাকে জোর করে বাসের ভেতরে নিয়ে যাওয়া হয়। পরে অভিযুক্তরা বাসটি নিয়ে নাংলোইয়ের দিকে যায়। সেখানেই ওই নারীকে যৌন নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ।পুলিশের বক্তব্যদিল্লি পুলিশ জানিয়েছে, ঘটনায় ব্যবহৃত বাসটি জব্দ করা হয়েছে। নির্যাতনের শিকার নারী বিবাহিত এবং তার তিন সন্তান রয়েছে। মেডিকেল পরীক্ষা শেষে এ ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে এবং দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।‘নির্ভয়া’ কাণ্ডের স্মৃতিএর আগে, ২০১২ সালের ডিসেম্বরে দিল্লিতে বাসের ভেতর ২৩ বছর বয়সী এক শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনার কথা মনে করিয়ে দিচ্ছে। ‘নির্ভয়া’ নাম দেওয়া ওই তরুণীকে দলবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের পর বাস থেকে রাস্তায় ছুড়ে ফেলা হয়েছিল। ওই ঘটনা তখন পুরো ভারতকে নাড়িয়ে দিয়েছিল। প্রায় ১০ দিন মৃত্যুশয্যায় থেকে তরুণী হাসপাতালে মারা যান। তাকে ন্যায়বিচার পাইয়ে দিতে ভারতজুড়ে গণ–আন্দোলন হয়েছিল।দিল্লিতে আবারও বাসে ধর্ষণের এই ঘটনায় নারী নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা