প্রিন্ট এর তারিখ : ০৩ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬
সাফ চ্যাম্পিয়নশিপ এবার বাংলাদেশে, ভিএআর প্রযুক্তি আসছে প্রথমবারা
স্পোর্টস ডেস্ক ||
দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট পুরুষ ‘সাফ চ্যাম্পিয়নশিপ’ এবার বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ৪ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ঢাকার মাঠে গড়াবে এই ফুটবল মহোৎসব। বুধবার (৩ জুন) ভারতের গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে চলমান নারী সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনাল শুরুর আগে এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এই খবর নিশ্চিত করেছেন সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাটেল।বাংলাদেশেই যে পরবর্তী সাফ ফুটবল অনুষ্ঠিত হবে, তার আভাস আগেই দিয়েছিলেন সাফ সভাপতি কাজী সালাহউদ্দিন। বুধবার সাফের আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে সেই অপেক্ষার অবসান ঘটল।সূচি পরিবর্তনের কারণপূর্বপরিকল্পনা অনুযায়ী টুর্নামেন্টটি চলতি বছরের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সেই সময়ে ভারতীয় ফুটবল দল আসিয়ান কাপ খেলতে ব্যস্ত থাকবে বলে সূচি নিয়ে এক ধরনের জটিলতা তৈরি হয়।সংবাদ সম্মেলনে সাফের সাধারণ সম্পাদক বলেছেন, ‘শুধু ভারতের আসিয়ান কাপ খেলার ব্যবস্থাপনাই নয়, সাফের অন্তর্ভুক্ত সাতটি দেশের সঙ্গেই বিস্তারিত আলোচনা করা হয়েছে। সবার মতামত ও সম্মতির ভিত্তিতেই টুর্নামেন্টের এই নতুন তারিখ চূড়ান্ত করা হয়েছে।’ভেন্যু নির্ধারণসাফ সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাটেল নিশ্চিত করেছেন এবারের পুরুষ সাফ চ্যাম্পিয়নশিপের সব ম্যাচ ঢাকার দুটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবং ঢাকার বাইরে কোনো খেলা হবে না। জাতীয় স্টেডিয়ামই হবে মূল ভেন্যু। আর দ্বিতীয় ভেন্যু হিসেবে বসুন্ধরা কিংস অ্যারেনাকে বেছে নেওয়া হতে পারে।অবশ্য বসুন্ধরা কিংস অ্যারেনা ও জাতীয় স্টেডিয়াম ছাড়া ঢাকায় আর আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের ভেন্যু নেই। তবে দ্বিতীয় ভেন্যু হিসেবে কিংস অ্যারেনার নাম এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি সাফ কর্তৃপক্ষ।প্রথমবার ভিএআর প্রযুক্তিএবারের সাফ চ্যাম্পিয়নশিপে যুক্ত হতে যাচ্ছে এক নতুন আধুনিক মাত্রা। সাফে প্রথমবারের মতো ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ‘ভিএআর’ প্রযুক্তি ব্যবহারের চেষ্টা করা হচ্ছে। বিষয়টি এখনো শতভাগ চূড়ান্ত না হলেও সাফ সাধারণ সম্পাদক বলেছেন, ‘এবারই প্রথম সাফে এই আধুনিক প্রযুক্তি ব্যবহারের চেষ্টা করছি আমরা।’বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য এটি বড় সুখবর। ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপ দেখার সোনালি সুযোগ পাচ্ছেন তারা। টুর্নামেন্ট সফল করতে প্রস্তুতি শুরু করে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা