প্রিন্ট এর তারিখ : ১২ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬
‘ভঙ্গুর অর্থনীতির ঘাড়ে উচ্চাভিলাষী বাজেট’, কঠোর সমালোচনা ইসলামী আন্দোলনেরা
নিজস্ব প্রতিবেদক ||
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, সরকার ঘোষিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার নতুন বাজেট অত্যন্ত উচ্চাভিলাষী এবং বর্তমান ভঙ্গুর অর্থনীতির জন্য অকল্যাণকর। তিনি এ বাজেটকে ‘ভঙ্গুর অর্থনীতির ঘাড়ে চাপানো উচ্চাভিলাষী বাজেট’ হিসেবে মন্তব্য করেছেন।বৃহস্পতিবার বিকাল ৩টায় সিলেট নগরীর সারদা হলে জেলা ও মহানগর ইসলামী আন্দোলন আয়োজিত দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সমালোচনা করেন।‘চড়া সুদে ঋণ বাড়বে, ব্যাংক খাত ও জনগণের ওপর বাড়তি চাপ’ফয়জুল করিম বলেন, ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার এই বিশাল ঘাটতি পূরণ করতে সরকারকে বছরজুড়ে দেশি-বিদেশি খাত থেকে চড়া সুদে ঋণ নিতে হবে, যা বিপর্যস্ত ব্যাংক খাত ও সাধারণ মানুষের ওপর ঋণের বোঝা আরও ভারি করবে। তার মতে, কাগুজে বড় অঙ্কের বাজেট দেখালেও তা বাস্তবায়নযোগ্য নয় বরং দেশের অর্থনীতিকে আরও সংকটাপন্ন করবে।আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগসম্মেলনে শায়েখে চরমোনাই দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশে খুন, গুম, ধর্ষণ, অপহরণ, ছিনতাই ও ব্ল্যাকমেইলিংয়ের ঘটনা মারাত্মক আকার ধারণ করেছে।শিশু রামিসা ও সিলেটের ৪ বছরের শিশু ফাহিমাকে নির্মমভাবে ধর্ষণ ও হত্যার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, “সমাজে রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শ ও চারিত্রিক শিক্ষার বাস্তবায়ন ছাড়া এই ধরনের জঘন্য অপরাধ বন্ধ করা সম্ভব নয়।”সীমান্ত পরিস্থিতি ও পররাষ্ট্রনীতি নিয়ে কটাক্ষসীমান্তে পুশইন ও সীমান্ত উত্তেজনাকে সরকারের নতজানু পররাষ্ট্রনীতির বহিঃপ্রকাশ আখ্যা দিয়ে তিনি সীমান্ত হত্যা বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। প্রশাসনকে এ বিষয়ে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি।প্রাথমিক শিক্ষায় বাদ্যযন্ত্র ও নাচ বন্ধের দাবিপ্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে ঢোল-তবলা ও নাচ শেখানোর চেষ্টা বন্ধ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। ইসলামী আদর্শ ও সংস্কৃতি রক্ষার স্বার্থে এই কর্মসূচি থেকে সরে আসার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।অন্যান্য বক্তব্যইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি হাফিজ মাওলানা ইমাদ উদ্দিন ও জয়েন্ট সেক্রেটারি মুফতি আবু তাহের মিসবাহর যৌথ পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন—সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এলএলবিকেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য নজীর আহমদজেলা সভাপতি মুফতি সাঈদ আহমেদএছাড়া সভায় বক্তব্য দেন—জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ মহানগর সভাপতি হাফেজ মাওলানা আসাদ উদ্দিনজাতীয় শিক্ষক ফোরাম সভাপতি প্রভাষক বুরহান উদ্দিনইসলামী শ্রমিক আন্দোলন মহানগর সভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান, জেলা সভাপতি ফজলুল হকইসলামী যুব আন্দোলন জেলা সভাপতি মাওলানা বদরুল হক, মহানগর সভাপতি মোহাম্মদ জাকির হোসেনইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি মোহাম্মদ জাকাওয়াত হোসেনসভায় বক্তারা দেশের চলমান রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সংকট প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করেন এবং একটি আদর্শ ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা বাস্তবায়নের দাবি জানান।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা