প্রিন্ট এর তারিখ : ২৪ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬
শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ‘আয়না ঘরের’ চেয়ারে ইলেকট্রিক শক দেওয়ার দাবি।া
||
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবিলম্বে দেশে ফিরিয়ে এনে ‘আয়না ঘরের’ ইলেকট্রিক চেয়ারে শক দেওয়ার দাবি জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু। আজ মঙ্গলবার (২৩ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের চলমান অধিবেশনে অংশ নিয়ে পয়েন্ট অব অর্ডারে দেওয়া বক্তব্যে তিনি এই দাবি জানান।স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে রেহানা আক্তার রানু বলেন, "কিছুদিন আগে আমরা একটি 'আয়না ঘর' দেখেছি। সেই আয়না ঘরে একটি ইলেকট্রিক চেয়ার দেখা গেছে, যে চেয়ারে বসিয়ে বিগত সরকারের আমলে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর অমানুষিক নির্যাতন ও ইলেকট্রিক শক দেওয়া হতো। মাননীয় স্পিকার, আমার জোরালো দাবি—শেখ হাসিনাকে অবিলম্বে দেশে ফিরিয়ে এনে ওই নির্দিষ্ট চেয়ারে বসিয়ে এবং শুইয়ে ইলেকট্রিক শক দেওয়া হোক।"রাজনৈতিক অনৈক্য নিয়ে সতর্কবার্তাসংসদে দেওয়া বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক দলগুলোর মধ্যকার অনৈক্য নিয়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন এই সংসদ সদস্য। রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, "আপনাদের অনৈক্যের কারণে আল্লাহ না করুক, আবারও যদি দানব হাসিনা ফিরে আসে—তবে যারা একসময় অন্যায়ের প্রতিবাদে ফেসবুকের প্রোফাইল লাল করেছিলেন, তাদের সবার জীবনকে সে কালো করে ছাড়বে।" দেশের সার্বিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং স্বৈরাচারের পুনর্বাসন ঠেকাতে তিনি জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।সরকারি হাসপাতালের সেবার মান নিয়ে ক্ষোভরাজনৈতিক আলোচনার পাশাপাশি জনস্বার্থসংশ্লিষ্ট ও স্বাস্থ্য খাতের নানা অনিয়ম তুলে ধরেন রেহানা আক্তার রানু। দেশের সরকারি হাসপাতালগুলোর চিকিৎসা সেবা নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি অভিযোগ করেন, "সরকারি হাসপাতালের নার্সরা সাধারণ রোগীদের সঙ্গে অত্যন্ত অমানবিক ও খারাপ ব্যবহার করেন। দূর-দূরান্ত থেকে আসা অসহায় রোগীরা হাসপাতালে এসে সঠিক সেবা পাওয়ার বদলে অবহেলার শিকার হচ্ছেন।" এই বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য তিনি স্বাস্থ্য প্রতিমন্ত্রীর জরুরি দৃষ্টি আকর্ষণ করেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা