প্রিন্ট এর তারিখ : ০২ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬
দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধারা
নিউজ ডেস্ক ||
দুবাই থেকে ঢাকায় আসা একটি বিমানের কার্গো হোলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটের কার্গো হোল্ড থেকে ১৬০টি স্বর্ণের বার জব্দ করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন প্রায় ১৯ কেজি, যার বাজারমূল্য প্রায় ৪৫ কোটি টাকা।ঢাকা কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার কামরুল হাসান জানান, সামরিক গোয়েন্দা সংস্থা ও কাস্টমস কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল উড়োজাহাজটির কার্গো হোল্ড থেকে টেপ দিয়ে মোড়ানো অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করে। জব্দ হওয়া স্বর্ণের ওজন ১৮ কেজি ৭০০ গ্রাম।এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। শুল্ক গোয়েন্দারা জানিয়েছেন, স্বর্ণ চোরাচালানের উৎস ও এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।বিমানবন্দরে স্বর্ণ চোরাচালানের এ ঘটনা আবারও নিরাপত্তা ও নজরদারির প্রশ্ন তুলেছে। কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে, তদন্তের মাধ্যমে চোরাচালান চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা