প্রিন্ট এর তারিখ : ২৬ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ ও গর্ভপাত করানোর অভিযোগা
গণবার্তা প্রতিবেদনঃ ||
বিয়ের প্রলোভনে ভাড়া বাসায় তরুণীকে আটকে রেখে ধর্ষণ ও গর্ভপাত করানোর অভিযোগ উঠেছে মনিরুজ্জামান লাভলু নামের এক ট্রাকচালকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী থানায় মামলা করেছেন।রংপুর নগরীর হারাগাছ থানার সাহেবগঞ্জ এলাকায় একটি ভাড়া বাসায় এই ধর্ষণের ঘটনা ঘটে। অভিযুক্ত ট্রাকচালকের বাড়ি রংপুর সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের বনুঘাট চওড়ারহাট করবলাটারী এলাকায়।রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার উপ-পরিদর্শক (এসআই) ও তদন্ত কর্মকর্তা রুহুল আমিন এই তথ্য নিশ্চিত করেছেন।পুলিশ জানায়, প্রায় ছয় মাস আগে ওই তরুণীর সঙ্গে মোবাইলফোনে পরিচয় হয় লাভলুর। লাভলু মেয়েটিকে জানান, তিনি অবিবাহিত এবং তাকে বিয়ে করতে চায়। তবে মেয়েটি তাকে জানান, তার পরিবার আর্থিকভাবে অসচ্ছল এবং আনুষ্ঠানিকভাবে বিয়ে করা সম্ভব নয়। এই সুযোগে তাকে নিজ খরচে বিয়ে করার আশ্বাস দেন লাভলু।গত ৩ এপ্রিল মেয়েটিকে নিয়ে সাহেবগঞ্জ এলাকায় একটি ঘর ভাড়া নিয়ে ওঠে লাভলু। প্রায় তিন মাস ওই বাড়িতে স্বামী-স্ত্রীর পরিচয়ে তারা বসবাস করতে থাকেন। একপর্যায়ে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাকে ওষুধ খাইয়ে গর্ভপাত করান। পরে মেয়েটি বিয়ের জন্য চাপ দিলে গত ৩ জুলাই ভাড়া বাসা থেকে তাকে বের করে দেন লাভলু।পুলিশ আরও জানায়, ৪ জুলাই মেয়েটি খোঁজ নিয়ে লাভলুর গ্রামের বাড়িতে যান এবং সেখানে গিয়ে জানতে পারেন, তিনি বিবাহিত এবং তার স্ত্রী ও সন্তান রয়েছে। ওই তরুণী প্রতারণার বিষয়টি বুঝতে পেরে শনিবার (২৫ জুলাই) রাতে হারাগাছ থানায় অভিযোগ করেন।তদন্ত কর্মকর্তা রুহুল আমিন বলেন, অভিযুক্ত মনিরুজ্জামান লাভলুর বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী তরুণীর মেডিকেল পরীক্ষা করা হয়েছে এবং ঘটনার সত্যতা যাচাই করতে তদন্ত চলছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা