প্রিন্ট এর তারিখ : ২৯ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি মার্কিন সেন্ট্রাল কমান্ডেরা
গণবার্তা প্রতিবেদনঃ ||
মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে ইরানের রেভোলিউশনারি গার্ড একাধিক ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।বুধবার (২৯ জুলাই) সেন্টকমের এক বিজ্ঞপ্তিতে এই ঘটনাকে মার্কিন বাহিনীর ওপর ইরানের একটি ‘সারপ্রাইজ অ্যাটাক’ হিসেবে উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে আরও জানানো হয় যে ছোঁড়া ক্ষেপণাস্ত্রগুলোর সবকটিই মাঝপথে প্রতিহত করা সম্ভব হয়েছে। বর্তমানে সেখানে অবস্থানরত মার্কিন সামরিক সদস্যরা পূর্ণ সতর্কতায় উচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছেন।সেন্টকম জানিয়েছে, এই হামলায় কোনো মার্কিন নাগরিক বা সামরিক কর্মী হতাহত হননি এবং কোনো স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়নি। তবে এই ঘটনাকে আগ্রাসন হিসেবে বিবেচনা করে প্রয়োজনীয় প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে তারা।ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত এই হামলার বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বাড়ছে। গত কয়েক সপ্তাহে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে একাধিক হামলা চালিয়েছে, যার জবাবে যুক্তরাষ্ট্রও ইরান ও ইরাকে হামলা চালিয়েছে।এই সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলার পর আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বেগ প্রকাশ করেছে এবং উভয় পক্ষকে সংযমের আহ্বান জানিয়েছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনে আরও পদক্ষেপ নেওয়া হবে।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা