প্রিন্ট এর তারিখ : ২৯ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬
ট্রাম্প-নেতানিয়াহু বৈঠকঃ ‘সফল ও গঠনমূলক’ দাবী ট্রাম্পের! া
গণবার্তা প্রতিবেদনঃ ||
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্যদের সঙ্গে খুব ভালো, সফল ও গঠনমূলক বৈঠক হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।বুধবার (২৯ জুলাই) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প নিজেই এই আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন। ট্রাম্প সামাজিক মাধ্যমে যৌথ বৈঠকের কিছু ছবি শেয়ার করে লেখেন যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিবি নেতানিয়াহু, আমি নিজে এবং প্রতিনিধি পরিষদের সদস্যরা মিলে একটি খুবই ভালো বৈঠক করেছি। বৈঠকে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলেও তিনি জানান।উভয় দেশের শীর্ষ নেতাকুল ও প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই বৈঠকে বিশ্ব রাজনীতি ও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটের নানা জরুরি ইস্যু স্থান পেয়েছে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে জানা গেছে।বৈঠকের পর ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, নেতানিয়াহু ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন এবং বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রতি ইসরায়েলের অঙ্গীকার অটুট থাকবে। অন্যদিকে হোয়াইট হাউস জানিয়েছে, এই বৈঠক দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করবে। এই বৈঠকের মধ্য দিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে কৌশলগত সম্পর্কের নতুন অধ্যায় শুরু হতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।সূত্র: আল জাজিরা
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা