প্রিন্ট এর তারিখ : ৩০ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬
ওয়ানডে অধিনায়কত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন দাসা
গণবার্তা প্রতিবেদনঃ ||
সাদা বলের ক্রিকেটে সাম্প্রতিক পারফরম্যান্স ও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হারের পর গুঞ্জনটাই সত্যি হলো। বাংলাদেশ জাতীয় ওয়ানডে দলের অধিনায়কত্ব হারাতে হলো মেহেদী হাসান মিরাজকে। তার জায়গায় ওয়ানডে দলের নতুন অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে লিটন দাসকে।বুধবার (২৯ জুলাই) মিরপুরে অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তৃতীয় বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে আগে থেকেই টি-টোয়েন্টি দলের নেতৃত্ব সামলানো লিটন এখন থেকে সাদা বলের দুই ফরম্যাটেই (ওয়ানডে ও টি-টোয়েন্টি) টাইগারদের নেতৃত্ব দেবেন।ওয়ানডে দলের সহ–অধিনায়ক করা হয়েছে তাওহিদ হৃদয়কে। টেস্ট অধিনায়ক হিসেবে থাকছেন নাজমুল হোসেন শান্তই।বিসিবি কার্যালয়ে পরিচালনা পর্ষদের সভার পর বোর্ড সভাপতি তামিম ইকবাল সাংবাদিকদের বলেন, 'আমি বিশ্বাস করি আমাদের দুই অধিনায়ক থাকা দরকার, বোর্ডও তাই বিশ্বাস করে।'জিম্বাবুয়ের বিপক্ষে সম্প্রতি ওয়ানডে সিরিজে বাংলাদেশ ২-১ ব্যবধানে হারে। সিরিজের প্রথম ওয়ানডেতে জয় পেলেও পরের দুই ম্যাচে হারের ফলে সিরিজ হাতছাড়া হয় টাইগারদের। এই ব্যর্থতার জের ধরেই মিরাজকে অধিনায়কত্ব থেকে সরানো হয়েছে বলে ধারণা করছেন ক্রিকেটবোদ্ধারা। তবে বিসিবি সভাপতি জানিয়েছেন, এই সিদ্ধান্ত দলের সামগ্রিক স্বার্থেই নেওয়া হয়েছে। লিটন দাস আগে থেকেই টি-টোয়েন্টি দলের অধিনায়ক এবং তার নেতৃত্বে দল ভালো করছে। তাকে ওয়ানডে দলের নেতৃত্ব দেওয়ার মাধ্যমে দুই ফরম্যাটে ধারাবাহিকতা আনা হবে বলে মনে করছেন বিসিবি কর্তৃপক্ষ।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা