প্রিন্ট এর তারিখ : ০৪ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬
পাক নারী গোয়েন্দার হানিট্রাপে বিমানবাহিনীর পাইলট,ভারতের গোয়েন্দা তথ্য ফাঁস করায় গ্রেপ্তার া
বিশ্ব প্রতিবেদন, গণবার্তা: ||
নারীর ফাঁদে পড়ে গোয়েন্দা তথ্য ফাঁস করায় ভারতীয় বিমানবাহিনীর এক পাইলটকে গ্রেপ্তার করা হয়েছে। ওই নারী পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সদস্য বলে ধারণা করছেন ভারতীয় গোয়েন্দারা।সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে শনিবার (৮ আগস্ট) এক প্রতিবেদনে জানিয়েছে, গত ৩০ মে ওই পাইলটকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে তিহার কারাগারে পাঠানো হয়। তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের অধীনে মামলা করা হয়েছে।গ্রেপ্তারের পর ওই পাইলট নিজের জামিনের জন্য কোনো আবেদন করেননি।ইন্ডিয়া টুডে জানিয়েছে, বিমানবাহিনী কর্তৃপক্ষ ওই উইং কমান্ডারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে অবহিত করে। বিমানবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, তিনি আগে থেকেই নজরদারিতে ছিলেন এবং সক্রিয় পাল্টা গোয়েন্দা ব্যবস্থার অংশ হিসেবে তাকে ধরা হয়।কীভাবে ঘটল তথ্য ফাঁস?পুলিশ সূত্র বলছে, ওই পাইলটের সঙ্গে সামাজিক মাধ্যমে যোগাযোগ করেন ওই নারী। ওই সময় গ্রেপ্তার পাইলট মানসিকভাবে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। তিনি নারীর বার্তায় সাড়া দেন এবং বিভিন্ন সময় মেসেজ ও ভিডিও কলেও কথা বলেন। তারপর ধীরে ধীরে তিনি আস্থা অর্জন করলে তাকে সামরিক ইউনিটের চলাচল ও মোতায়েন সম্পর্কিত ছবি ও তথ্য পাঠাতে বলেন। তখনই তিনি বিভিন্ন গোয়েন্দা তথ্য ফাঁস করেন।যদিও কী ধরনের তথ্য ফাঁস করা হয়েছে সেটি উল্লেখ করা হয়নি, তবে তথ্যগুলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে।ভারতীয় তদন্তকারীরা এখন একটি মোবাইল অ্যাপস নিয়ে কাজ করছেন। গ্রেপ্তার ওই পাইলট তার এক সহকর্মীকে ওই অ্যাপসটি ইনস্টল করে দিতে বলেছিলেন। ধারণা করা হচ্ছে, ওই অ্যাপসের মাধ্যমে তার মোবাইলের অ্যাকসেস নিয়েছিল পাকিস্তানি গোয়েন্দা নেটওয়ার্কটি।ইতোমধ্যে দিল্লি পুলিশ ৩০ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেছে। বিমানবাহিনী বলেছে, এ ধরনের কার্যকলাপের বিরুদ্ধে তাদের শূন্য সহনশীলতা নীতি রয়েছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা