প্রিন্ট এর তারিখ : ০৩ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬
গণবার্তা প্রতিবেদনঃ ||
রাজধানীর সড়কে নারী যাত্রীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবহন সেবা নিশ্চিত করতে মঙ্গলবার (১৮ আগস্ট) থেকে বিশেষ ‘মহিলা বাস’ সার্ভিস চালু করছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। সকাল ১০টায় তেজগাঁওয়ের বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে এই সেবার উদ্বোধন করা হবে।গোলাপি বাসে নারী চালক-কর্মীগোলাপি রঙের এই বাসগুলোয় থাকবেন নারী চালক ও কন্ডাক্টর। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাও এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। বিআরটিসির চেয়ারম্যান আবদুল লতিফ মোল্লা সভাপতিত্ব করবেন।প্রাথমিক রুটপ্রাথমিকভাবে ১০টি বাস ঢাকার বিভিন্ন রুটে চলাচল করবে। উল্লেখযোগ্য রুটগুলোর মধ্যে রয়েছে:মতিঝিল-নতুন বাজার: কোকাকোলা, নতুন বাজার, উত্তর বাড্ডা, রামপুরা, মালিবাগ, পল্টন, গুলিস্তান হয়ে মতিঝিলমতিঝিল-তালতলা: তালতলা, খিলগাঁও রেলগেট, বাসাবো, কমলাপুর রেলস্টেশন, আরামবাগ, শাপলা চত্বর, সচিবালয় হয়ে মতিঝিলমতিঝিল-মিরপুর: মিরপুর-১০, টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, আসাদগেট, শাহবাগ হয়ে মতিঝিলমতিঝিল-মিরপুর-১২: মিরপুর-১২, ১১, ১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, ফার্মগেট, শাহবাগ, প্রেসক্লাব, গুলিস্তান হয়ে মতিঝিলজিপিও-ডেমরা: ডেমরা স্টাফ কোয়ার্টার, বাঁশের পুল, কাজলা, যাত্রাবাড়ী, জনপথ মোড়, গুলিস্তান, পল্টন, সচিবালয়, মৎস্য ভবন হয়ে জিপিওমতিঝিল-মোহাম্মদপুর: মোহাম্মদপুর, শংকর, ধানমন্ডি-১৫, সিটি কলেজ, নিউমার্কেট, এলিফ্যান্ট রোড, শাহবাগ, পল্টন হয়ে মতিঝিলমতিঝিল-আব্দুল্লাহপুর: আব্দুল্লাহপুর, আশপদ, এয়ারপোর্ট, খিলক্ষেত, বিশ্বরোড, কুড়িল, বনানী, মহাখালী, ফার্মগেট, শাহবাগ, প্রেসক্লাব, গুলিস্তান হয়ে মতিঝিলবিমানবন্দর-গাজীপুর: গাজীপুর, শিববাড়ী, গাজীপুর চৌরাস্তা, মালেকের বাড়ি, বোর্ডবাজার, গাজীপুরা, কলেজগেট, স্টেশন রোড, আব্দুল্লাহপুর, আশপদ হয়ে বিমানবন্দররাজধানীর বাইরে বগুড়ার শেরপুর-মাটিডালি রুটে দুটি এবং চট্টগ্রামের কালুরঘাট-পতেঙ্গা রুটে দুটি বাস চলবে।পুরোনো উদ্যোগের নতুন রূপ২০১৮ সালে ‘দোলনচাঁপা’ নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান নারীদের জন্য চারটি বাস চালু করলেও ২০২২ সালের অক্টোবরে তা বন্ধ হয়ে যায়। বিআরটিসির এই উদ্যোগ অনেকটাই সেই স্বপ্নকে পুনরুজ্জীবিত করার চেষ্টা। বিআরটিসি জানিয়েছে, পরবর্তীতে বাসের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।