প্রিন্ট এর তারিখ : ২৩ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬
নতুন বেতনস্কেলে সব গ্রেডের কর্মচারী পাচ্ছেন মোবাইল ভাতাা
গণবার্তা প্রতিবেদনঃ ||
নতুন জাতীয় বেতনস্কেল কার্যকর হলে প্রথমবারের মতো সব গ্রেডের সরকারি কর্মচারী মোবাইল ভাতার আওতায় আসছেন। এতদিন পঞ্চম গ্রেড পর্যন্ত কর্মচারীরা এ সুবিধা পেতেন। সরকারি দাপ্তরিক কাজে মোবাইল ও ইন্টারনেট ব্যবহারের প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে এ সুবিধা সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।গত ৩১ আগস্ট অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুমোদনের পর অর্থ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে মোবাইল ভাতার আওতা বাড়ানোর বিষয়টি জানানো হয়।বর্তমানে প্রথম থেকে তৃতীয় গ্রেডের কর্মকর্তারা মাসে ১ হাজার ৫০০ টাকা এবং চতুর্থ ও পঞ্চম গ্রেডের কর্মকর্তারা ১ হাজার টাকা করে মোবাইল ভাতা পান।জাতীয় বেতন কমিশন ২০২৫-এর প্রস্তাবে ষষ্ঠ থেকে দশম গ্রেডের কর্মচারীদের জন্য মাসে ৫০০ টাকা এবং ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য ৪০০ টাকা মোবাইল ভাতার সুপারিশ করা হয়েছিল। সে হিসাবে প্রথম থেকে তৃতীয় গ্রেডে ১ হাজার ৫০০, চতুর্থ-পঞ্চম গ্রেডে ১ হাজার, ষষ্ঠ-দশম গ্রেডে ৫০০ এবং ১১তম-বিংশ গ্রেডে ৪০০ টাকা দেওয়ার প্রস্তাব ছিল।এই হারে ভাতা বাস্তবায়ন করা হলে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও করপোরেশন বাদে সরকারের অতিরিক্ত বার্ষিক ব্যয় প্রায় ৬০৬ কোটি টাকা হতে পারত।তবে সচিব কমিটি ভাতার আওতা সব গ্রেডে রাখার বিষয়ে একমত হলেও হার কিছুটা কমানোর সুপারিশ করেছে। কমিটির প্রস্তাব অনুযায়ী, প্রথম থেকে পঞ্চম গ্রেডের কর্মচারীরা মাসে ৫০০ টাকা এবং ষষ্ঠ থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা ১৫০ টাকা করে মোবাইল ভাতা পাবেন।সচিব কমিটির এক কর্মকর্তা জানান, বর্তমানে সরকারি দাপ্তরিক যোগাযোগে সব স্তরের কর্মচারীকেই মোবাইল ব্যবহার করতে হয়। তাই সব গ্রেডকে ভাতার আওতায় আনা যৌক্তিক হলেও সরকারের অতিরিক্ত ব্যয়ের বিষয়টি বিবেচনায় রেখে ভাতার হার পুনর্নির্ধারণের প্রয়োজন রয়েছে।ধাপে ধাপে বাস্তবায়ন হবে বেতনস্কেলজাতীয় বেতনস্কেল ২০২৬ আগামী ১ জুলাই ২০২৬ থেকে ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর্থিক সক্ষমতা ও মূল্যস্ফীতির ওপর সম্ভাব্য প্রভাব বিবেচনায় নিয়ে চলতি ২০২৬-২৭ এবং পরবর্তী ২০২৭-২৮ অর্থবছরে পর্যায়ক্রমে এটি কার্যকর করা হবে।নতুন বেতনস্কেলের সুবিধা পাবেন প্রায় ২৪ লাখ সামরিক ও অসামরিক সরকারি কর্মচারী। এ ছাড়া প্রায় সোয়া ৯ লাখ অবসরপ্রাপ্ত কর্মচারী ও অন্যান্য যোগ্য সুবিধাভোগীও এর আওতায় আসবেন।বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জন্য নতুন ভাতানতুন বেতনস্কেলে সরকারি কর্মচারীদের জন্য আরও কিছু সুবিধা যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে প্রথমবারের মতো বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জন্য ভাতা দেওয়ার ব্যবস্থা রয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি কর্মচারীরা বিশেষ চাহিদাসম্পন্ন প্রতি সন্তানের জন্য মাসে ৩ হাজার টাকা করে ভাতা পাবেন।উল্লেখ্য, গত ৩১ আগস্ট মন্ত্রিসভার বৈঠকে জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুমোদিত হয়। এতে সর্বনিম্ন গ্রেডের (২০তম) মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে ১৪২ শতাংশ বৃদ্ধি পেয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ গ্রেডের (১ম) মূল বেতন ১০০ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন বেতনস্কেল বাস্তবায়নে সরকারের বার্ষিক অতিরিক্ত ব্যয় হবে প্রায় ১ লাখ ৫ হাজার ৫৮০ কোটি টাকা।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা