ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
গণবার্তা

আতঙ্কিত নগরবাসী

রাজধানীতে আবার ভূমিকম্প

রাজধানীতে আবার ভূমিকম্প

রাজধানী ঢাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৪টা ১৫ মিনিট ২০ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির।

তিনি জানান, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৬। এটি স্বল্পমাত্রার ভূমিকম্প হলেও এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর ঘোড়াশাল।

এর আগে গত শুক্রবার (২১ নভেম্বর) ও শনিবার প্রায় ৩১ ঘণ্টার মধ্যে ঢাকা ও আশপাশের এলাকায় চারবার ভূমিকম্প হয়। এর মধ্যে শুক্রবার সকালে রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পের উৎস ছিল নরসিংদীর মাধবদী। উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে।

শুক্রবারের ভূমিকম্পে ১০ জন নিহত হন এবং আহত হন ছয়শ’র বেশি মানুষ। এ ঘটনায় রাজধানীসহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আপনার মতামত লিখুন

গণবার্তা

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬


রাজধানীতে আবার ভূমিকম্প

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৫

featured Image
রাজধানী ঢাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৪টা ১৫ মিনিট ২০ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির।তিনি জানান, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৬। এটি স্বল্পমাত্রার ভূমিকম্প হলেও এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর ঘোড়াশাল।এর আগে গত শুক্রবার (২১ নভেম্বর) ও শনিবার প্রায় ৩১ ঘণ্টার মধ্যে ঢাকা ও আশপাশের এলাকায় চারবার ভূমিকম্প হয়। এর মধ্যে শুক্রবার সকালে রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পের উৎস ছিল নরসিংদীর মাধবদী। উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে।শুক্রবারের ভূমিকম্পে ১০ জন নিহত হন এবং আহত হন ছয়শ’র বেশি মানুষ। এ ঘটনায় রাজধানীসহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা