ঢাকা    মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
গণবার্তা

রাজনীতি

তিন নেতা একজোট হলে এক সপ্তাহের মধ্যে সরকার পতন: এলডিপি সভাপতি

লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলাম এবং শাইখুল হাদিস মামুনুল হক একজোট হলে এক সপ্তাহের মধ্যেই সরকারের পতন অনিবার্য হয়ে উঠবে।শনিবার (২৫ জুলাই) ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এই কথা বলেন। অলি আহমদ বলেন, 'এই তিন নেতা একজোট হলে তারা যে কোনো সময় ঢাকায় ২০ থেকে ৩০ লাখ মানুষের সমাবেশ ঘটাতে সক্ষম হবেন। টঙ্গী, সায়েদাবাদ ও মিরপুরের সড়ক অবরোধ করে দিতে পারবেন তারা।'প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি বলেন, 'এক ব্যক্তি একইসঙ্গে প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান থাকতে পারবেন না—এই প্রস্তাব ১১ দলীয় ঐক্যজোট দিয়েছিল। কিন্তু তা গ্রহণ করা হয়নি। আপনি বিএনপির প্রধানমন্ত্রী না হয়ে দেশের মানুষের প্রধানমন্ত্রী হন।'কর্নেল অলি বলেন, 'জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটলে ভবিষ্যতে "এক দফা, এক দাবি—এই সরকার কবে যাবি" ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না।'সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চীফ হুইপ নাহিদ ইসলাম এমপি, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ ১১ দলীয় ঐক্যের দলগুলোর প্রধানরা।এলডিপি সভাপতির এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি করেছে। তবে সরকার গঠনের পাঁচ মাসের মাথায় বিরোধী জোটের এই অবস্থানকে কতটা গুরুত্ব দিচ্ছে ক্ষমতাসীন দল, সেটাই এখন দেখার বিষয়।

তিন নেতা একজোট হলে এক সপ্তাহের মধ্যে সরকার পতন: এলডিপি সভাপতি