গণবার্তা

নজরুলের রচনা এখন ইংরেজিতে: ‘কুইন্টেসেন্স অব নজরুল’ গ্রন্থ উন্মোচন

নজরুলের রচনা এখন ইংরেজিতে: ‘কুইন্টেসেন্স অব নজরুল’ গ্রন্থ উন্মোচন

কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্মকে বিশ্ব দরবারে তুলে ধরার লক্ষ্যে তাঁর রচনার ইংরেজি অনুবাদগ্রন্থ ‘কুইন্টেসেন্স অব নজরুল’ (নজরুল নির্যাস) আজ মঙ্গলবার উন্মোচন করা হয়েছে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত প্রকাশনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মো. লতিফুল ইসলাম শিবলী।

অতিথিদের বক্তব্য

ফারুকী বলেন, “নজরুলের রচনা ইংরেজিতে অনুবাদ করা একটি চমৎকার উদ্যোগ, যা তাঁকে বৈশ্বিক মঞ্চে নিয়ে যাবে। এখন সবচেয়ে জরুরি হলো এটি প্রচার করা। আমাদের ভাবতে হবে কীভাবে এটি বিদেশে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়।” তিনি ইনস্টিটিউটকে গ্রন্থকেন্দ্রিক বিভিন্ন আয়োজন করার পরামর্শ দেন।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন নজরুল গবেষক ও নজরুল পুরস্কারপ্রাপ্ত অধ্যাপক ইরশাদ আহমেদ শাহীন। তিনি বলেন, “যখন আমি নজরুলকে বিশ্বমঞ্চে উপস্থাপন করি, শ্রোতারা তাঁর রচনায় মুগ্ধ হন এবং এর অনন্য বৈশিষ্ট্যকে স্বীকৃতি দেন। এই উদ্যোগ নজরুল ও বাংলা সাহিত্যকে বৈশ্বিক মঞ্চে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বড় সাফল্য।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, কবির নাতনি ও ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান খিলখিল কাজী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তাজিন আজিজ চৌধুরী।

সাংস্কৃতিক পর্ব

অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করেন ইয়াকুব আলী খান, ড. নাশিদ কামাল, ফেরদৌস আরা ও সালাউদ্দিন আহমেদ। ইনস্টিটিউটের প্রশিক্ষণপ্রাপ্ত শিল্পীরা দলীয় সংগীত পরিবেশন করেন। এছাড়া ইংরেজি একক আবৃত্তি পরিবেশন করেন নাসিম আহমেদ ও শিমা ইসলাম।

আপনার মতামত লিখুন

গণবার্তা

শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬


নজরুলের রচনা এখন ইংরেজিতে: ‘কুইন্টেসেন্স অব নজরুল’ গ্রন্থ উন্মোচন

প্রকাশের তারিখ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্মকে বিশ্ব দরবারে তুলে ধরার লক্ষ্যে তাঁর রচনার ইংরেজি অনুবাদগ্রন্থ ‘কুইন্টেসেন্স অব নজরুল’ (নজরুল নির্যাস) আজ মঙ্গলবার উন্মোচন করা হয়েছে।জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত প্রকাশনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মো. লতিফুল ইসলাম শিবলী।অতিথিদের বক্তব্যফারুকী বলেন, “নজরুলের রচনা ইংরেজিতে অনুবাদ করা একটি চমৎকার উদ্যোগ, যা তাঁকে বৈশ্বিক মঞ্চে নিয়ে যাবে। এখন সবচেয়ে জরুরি হলো এটি প্রচার করা। আমাদের ভাবতে হবে কীভাবে এটি বিদেশে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়।” তিনি ইনস্টিটিউটকে গ্রন্থকেন্দ্রিক বিভিন্ন আয়োজন করার পরামর্শ দেন।মূল প্রবন্ধ উপস্থাপন করেন নজরুল গবেষক ও নজরুল পুরস্কারপ্রাপ্ত অধ্যাপক ইরশাদ আহমেদ শাহীন। তিনি বলেন, “যখন আমি নজরুলকে বিশ্বমঞ্চে উপস্থাপন করি, শ্রোতারা তাঁর রচনায় মুগ্ধ হন এবং এর অনন্য বৈশিষ্ট্যকে স্বীকৃতি দেন। এই উদ্যোগ নজরুল ও বাংলা সাহিত্যকে বৈশ্বিক মঞ্চে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বড় সাফল্য।”বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, কবির নাতনি ও ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান খিলখিল কাজী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তাজিন আজিজ চৌধুরী।সাংস্কৃতিক পর্বঅনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করেন ইয়াকুব আলী খান, ড. নাশিদ কামাল, ফেরদৌস আরা ও সালাউদ্দিন আহমেদ। ইনস্টিটিউটের প্রশিক্ষণপ্রাপ্ত শিল্পীরা দলীয় সংগীত পরিবেশন করেন। এছাড়া ইংরেজি একক আবৃত্তি পরিবেশন করেন নাসিম আহমেদ ও শিমা ইসলাম।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ 
প্রকাশকঃ ফিরোজ আল-মামুন 

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা