ঢাকা    বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
ঢাকা    বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
গণবার্তা

প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ

প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ সব উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিবর্গ ও তাদের স্ত্রী-স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৪ সালের ১ অক্টোবর জারি করা নির্দেশনা অনুযায়ী ২০২৪ সালের ৩০ জুন ও ২০২৫ সালের ৩০ জুন তারিখের সম্পদ বিবরণী প্রকাশ করা হলো।

প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রতিশ্রুতি দিয়েছিলেন, দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিতে তাঁর সরকারের সব উপদেষ্টার সম্পদের বিবরণ প্রকাশ করা হবে। তিনি জানিয়েছিলেন, পর্যায়ক্রমে সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রেও এটি নিয়মিত ও বাধ্যতামূলক করা হবে।

সরকারি ঘোষণায় বলা হয়েছে, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার অংশ হিসেবে এই সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে।

সম্পদ বিবরণী দেখুন

আপনার মতামত লিখুন

গণবার্তা

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬


প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ

প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ সব উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিবর্গ ও তাদের স্ত্রী-স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৪ সালের ১ অক্টোবর জারি করা নির্দেশনা অনুযায়ী ২০২৪ সালের ৩০ জুন ও ২০২৫ সালের ৩০ জুন তারিখের সম্পদ বিবরণী প্রকাশ করা হলো। প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রতিশ্রুতি দিয়েছিলেন, দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিতে তাঁর সরকারের সব উপদেষ্টার সম্পদের বিবরণ প্রকাশ করা হবে। তিনি জানিয়েছিলেন, পর্যায়ক্রমে সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রেও এটি নিয়মিত ও বাধ্যতামূলক করা হবে। সরকারি ঘোষণায় বলা হয়েছে, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার অংশ হিসেবে এই সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে।সম্পদ বিবরণী দেখুন

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা