ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
গণবার্তা

ভোট পর্যবেক্ষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

ভোট পর্যবেক্ষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সারা দেশের ভোটদানের চিত্র আজ দুপুরে পুলিশ সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে পর্যবেক্ষণ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

এর আগে সকালে তিনি গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে নিজের ভোট দেন। এরপর রাজধানীর বাড্ডা হাইস্কুল এবং মিরপুরের এসওএস হারম্যান মেইনার কলেজ ভোটকেন্দ্রে গিয়ে সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন। ভোটার ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তিনি তাদের অভিজ্ঞতা ও মতামত শোনেন।

ভোট শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধান উপদেষ্টা বলেন, “আজকে আনন্দের দিন। ঈদের মতোই একটা উৎসব চলছে।” তিনি দেশবাসীকে একটি ‘নতুন বাংলাদেশ’ গড়ার আহ্বান জানিয়ে গণভোটে অংশগ্রহণের অনুরোধ করেন। উপস্থিত সবাই তাকে ঈদ মোবারক বলে শুভেচ্ছা জানান।

গুলশানের আসনটি ভিআইপি আসন হিসেবে গণ্য করা হয়। একই কেন্দ্রে সকাল সাড়ে ৯টায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার স্ত্রী ও মেয়েকে সঙ্গে নিয়ে ভোট দেন।

আপনার মতামত লিখুন

গণবার্তা

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬


ভোট পর্যবেক্ষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সারা দেশের ভোটদানের চিত্র আজ দুপুরে পুলিশ সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে পর্যবেক্ষণ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।এর আগে সকালে তিনি গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে নিজের ভোট দেন। এরপর রাজধানীর বাড্ডা হাইস্কুল এবং মিরপুরের এসওএস হারম্যান মেইনার কলেজ ভোটকেন্দ্রে গিয়ে সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন। ভোটার ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তিনি তাদের অভিজ্ঞতা ও মতামত শোনেন।ভোট শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধান উপদেষ্টা বলেন, “আজকে আনন্দের দিন। ঈদের মতোই একটা উৎসব চলছে।” তিনি দেশবাসীকে একটি ‘নতুন বাংলাদেশ’ গড়ার আহ্বান জানিয়ে গণভোটে অংশগ্রহণের অনুরোধ করেন। উপস্থিত সবাই তাকে ঈদ মোবারক বলে শুভেচ্ছা জানান।গুলশানের আসনটি ভিআইপি আসন হিসেবে গণ্য করা হয়। একই কেন্দ্রে সকাল সাড়ে ৯টায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার স্ত্রী ও মেয়েকে সঙ্গে নিয়ে ভোট দেন।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা