ঢাকা    বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
ঢাকা    বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
গণবার্তা

নির্বাচনী-পরবর্তী সংবাদ সম্মেলনে তারেক জিয়া

বিজয় দেশের গণতন্ত্রকামী মানুষের

 বিজয় দেশের গণতন্ত্রকামী মানুষের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে দলটির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের। তিনি বলেন, আজ থেকে আমরা সবাই স্বাধীন। তবে মনে রাখতে হবে, জাতীয় ঐক্যই আমাদের শক্তি আর বিভাজন আমাদের দুর্বলতা।

শনিবার বিকেলে রাজধানীর শাহবাগে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, অকার্যকর সাংবিধানিক প্রতিষ্ঠান এবং দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের যাত্রা শুরু হচ্ছে। তবে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দেশে পুনরায় একটি জবাবদিহিমূলক সংসদ ও সরকার প্রতিষ্ঠিত হতে চলেছে।

তিনি বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। নির্বাচনে অংশগ্রহণকারী জামায়াতে ইসলামী, গণঅধিকার পরিষদসহ ৫১টি রাজনৈতিক দলকে অভিনন্দন জানিয়ে বলেন, রাজনৈতিক দলগুলোই গণতন্ত্রের বাতিঘর। আমাদের পথ ও মত ভিন্ন থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে আমরা সবাই এক।

নেতাকর্মীদের শান্ত থাকার নির্দেশ দিয়ে তিনি বলেন, কোনো বেআইনি কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে দুর্বলের ওপর সবলের আক্রমণ মেনে নেওয়া হবে না। আইনের শাসন প্রতিষ্ঠায় প্রতিটি নাগরিকের জন্য আইন সমান হবে। তিনি সতর্ক করে দেন, নির্বাচনী মাঠের ভুল বোঝাবুঝি যেন প্রতিহিংসায় রূপ না নেয়।

অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন, সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং দেশি-বিদেশি পর্যবেক্ষকদের ধন্যবাদ জানান তিনি। একইসাথে ১৯৭১-এর মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সাম্প্রতিক আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

বক্তব্যের এক পর্যায়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কথা স্মরণ করে আবেগপ্রবণ হয়ে পড়েন তারেক রহমান। তিনি বলেন, এমন আনন্দঘন পরিবেশে আপসহীন দেশনেত্রীর অনুপস্থিতি আমাদের ভারাক্রান্ত করে। গণতন্ত্রের জন্য তিনি আজীবন লড়েছেন, কখনোই স্বৈরাচারের সাথে আপস করেননি। তিনি মরহুম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন।

সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদসহ দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ড. মওদুদ আহমেদ পাভেল।

আপনার মতামত লিখুন

গণবার্তা

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬


বিজয় দেশের গণতন্ত্রকামী মানুষের

প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে দলটির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের। তিনি বলেন, আজ থেকে আমরা সবাই স্বাধীন। তবে মনে রাখতে হবে, জাতীয় ঐক্যই আমাদের শক্তি আর বিভাজন আমাদের দুর্বলতা।শনিবার বিকেলে রাজধানীর শাহবাগে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, অকার্যকর সাংবিধানিক প্রতিষ্ঠান এবং দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের যাত্রা শুরু হচ্ছে। তবে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দেশে পুনরায় একটি জবাবদিহিমূলক সংসদ ও সরকার প্রতিষ্ঠিত হতে চলেছে।তিনি বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। নির্বাচনে অংশগ্রহণকারী জামায়াতে ইসলামী, গণঅধিকার পরিষদসহ ৫১টি রাজনৈতিক দলকে অভিনন্দন জানিয়ে বলেন, রাজনৈতিক দলগুলোই গণতন্ত্রের বাতিঘর। আমাদের পথ ও মত ভিন্ন থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে আমরা সবাই এক।নেতাকর্মীদের শান্ত থাকার নির্দেশ দিয়ে তিনি বলেন, কোনো বেআইনি কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে দুর্বলের ওপর সবলের আক্রমণ মেনে নেওয়া হবে না। আইনের শাসন প্রতিষ্ঠায় প্রতিটি নাগরিকের জন্য আইন সমান হবে। তিনি সতর্ক করে দেন, নির্বাচনী মাঠের ভুল বোঝাবুঝি যেন প্রতিহিংসায় রূপ না নেয়।অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন, সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং দেশি-বিদেশি পর্যবেক্ষকদের ধন্যবাদ জানান তিনি। একইসাথে ১৯৭১-এর মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সাম্প্রতিক আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।বক্তব্যের এক পর্যায়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কথা স্মরণ করে আবেগপ্রবণ হয়ে পড়েন তারেক রহমান। তিনি বলেন, এমন আনন্দঘন পরিবেশে আপসহীন দেশনেত্রীর অনুপস্থিতি আমাদের ভারাক্রান্ত করে। গণতন্ত্রের জন্য তিনি আজীবন লড়েছেন, কখনোই স্বৈরাচারের সাথে আপস করেননি। তিনি মরহুম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন। সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদসহ দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ড. মওদুদ আহমেদ পাভেল।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা