ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
গণবার্তা

বিদেশফেরত যাত্রীদের জন্য ব্যাগেজ সুবিধা: শুল্ক পরিশোধে টিভি, ফ্রিজ, এসিসহ ১১ পণ্য আনার সুযোগ

বিদেশফেরত যাত্রীদের জন্য ব্যাগেজ সুবিধা: শুল্ক পরিশোধে টিভি, ফ্রিজ, এসিসহ ১১ পণ্য আনার সুযোগ

বিদেশ সফর শেষে দেশে ফেরার সময় অনেকেই স্বজনদের জন্য উপহারসামগ্রী নিয়ে আসেন। সাধারণত লাগেজের সীমাবদ্ধতার কারণে ছোট আকারের জিনিসপত্রই বেশি আনা হয়। তবে সরকারি বিধান অনুযায়ী নির্ধারিত শুল্ক ও কর পরিশোধ সাপেক্ষে বড় আকারের গৃহস্থালি পণ্যও দেশে আনার সুযোগ রয়েছে।

বর্তমান ব্যাগেজ বিধিমালার আওতায় মোট ১১ ধরনের পণ্য শুল্ক–কর পরিশোধ করে আনা যায়। এসব পণ্য আনতে আলাদা করে ঋণপত্র (এলসি) খোলার প্রয়োজন হয় না। সরকার সময় সময় এ বিধিতে পরিবর্তন আনে। চলমান বিধান অনুযায়ী যেসব পণ্য আনা যাবে, সেগুলোর বিবরণ নিচে তুলে ধরা হলো—

১. টেলিভিশন

৩০ ইঞ্চি পর্যন্ত এলইডি, প্লাজমা, এলসিডি, টিএফটি টেলিভিশন শুল্কমুক্ত আনা যাবে। এর বেশি আকারের ক্ষেত্রে নির্ধারিত কর প্রযোজ্য হবে।

  • ৩০–৩৬ ইঞ্চি: ১০,০০০ টাকা

  • ৩৭–৪২ ইঞ্চি: ২০,০০০ টাকা

  • ৪৩–৪৬ ইঞ্চি: ৩০,০০০ টাকা

  • ৪৭–৫২ ইঞ্চি: ৫০,০০০ টাকা

  • ৫৩–৬৫ ইঞ্চি: ৭০,০০০ টাকা

  • ৬৫ ইঞ্চির বেশি: ৯০,০০০ টাকা

২. মিউজিক সিস্টেম

চারটির বেশি এবং সর্বোচ্চ আটটি স্পিকারসম্বলিত হোম থিয়েটার সেট (সিডি, ভিসিডি, ডিভিডি, এলডি, এমডি, ব্লু-রে ডিস্ক প্লেয়ারসহ) আনা যাবে। নির্ধারিত শুল্ক–কর ৮,০০০ টাকা।

৩. রেফ্রিজারেটর ও ডিপ ফ্রিজার

বিদেশ থেকে একটি রেফ্রিজারেটর বা ডিপ ফ্রিজার আনতে ৫,০০০ টাকা শুল্ক–কর পরিশোধ করতে হবে।

৪. এয়ার কুলার ও এয়ার কন্ডিশনার

ব্র্যান্ডেড এয়ার কুলার ও এসি আনার সুযোগ রয়েছে।

  • উইন্ডো টাইপ এসি: ৭,০০০ টাকা

  • স্প্লিট টাইপ (১৮,০০০ বিটিইউ পর্যন্ত): ১৫,০০০ টাকা

  • স্প্লিট টাইপ (১৮,০০০ বিটিইউয়ের বেশি): ২০,০০০ টাকা

৫. ডিশ অ্যানটেনা

ডিশ অ্যানটেনা আনলে ৭,০০০ টাকা শুল্ক প্রযোজ্য হবে।

৬. স্বর্ণবার বা স্বর্ণপিণ্ড

বছরে একবার সর্বোচ্চ ১১৭ গ্রাম ওজনের একটি সোনার বার আনা যাবে। প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার জন্য শুল্ক নির্ধারিত ৫,০০০ টাকা।

৭. রৌপ্যবার বা রৌপ্যপিণ্ড

বছরে একবার সর্বোচ্চ ২৩৪ গ্রাম ওজনের একটি রূপার বার আনা যাবে। প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) রূপার জন্য শুল্ক ৬ টাকা।

৮. ডিএসএলআর ও অন্যান্য ক্যামেরা

এইচডি, ডিভি, বেটা, ডিএসএলআর, মিররলেস ও ইন্টারচেঞ্জেবল লেন্স ক্যামেরা আনার ক্ষেত্রে ১৫,০০০ টাকা শুল্ক দিতে হবে।

৯. ঝাড়বাতি

প্রতি পয়েন্টের জন্য ৩০০ টাকা হারে কর প্রযোজ্য হবে।

১০. ওয়াশিং মেশিন ও ডিশওয়াশার

ডিশওয়াশার, ওয়াশিং মেশিন বা ক্লথ ড্রায়ার আনতে ৩,০০০ টাকা কর দিতে হবে।

১১. এয়ারগান

বাণিজ্য মন্ত্রণালয়ের পূর্বানুমতি নিয়ে এয়ারগান আনা যাবে। প্রতিটির জন্য ৫,০০০ টাকা শুল্ক ধার্য রয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে, প্রবাসী ও ভ্রমণকারীদের সুবিধা বিবেচনায় এসব বিধান কার্যকর রয়েছে। তবে নির্ধারিত সীমা ও শর্ত মেনে পণ্য আনতে হবে, অন্যথায় প্রচলিত কাস্টমস আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে।

আপনার মতামত লিখুন

গণবার্তা

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬


বিদেশফেরত যাত্রীদের জন্য ব্যাগেজ সুবিধা: শুল্ক পরিশোধে টিভি, ফ্রিজ, এসিসহ ১১ পণ্য আনার সুযোগ

প্রকাশের তারিখ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
বিদেশ সফর শেষে দেশে ফেরার সময় অনেকেই স্বজনদের জন্য উপহারসামগ্রী নিয়ে আসেন। সাধারণত লাগেজের সীমাবদ্ধতার কারণে ছোট আকারের জিনিসপত্রই বেশি আনা হয়। তবে সরকারি বিধান অনুযায়ী নির্ধারিত শুল্ক ও কর পরিশোধ সাপেক্ষে বড় আকারের গৃহস্থালি পণ্যও দেশে আনার সুযোগ রয়েছে।বর্তমান ব্যাগেজ বিধিমালার আওতায় মোট ১১ ধরনের পণ্য শুল্ক–কর পরিশোধ করে আনা যায়। এসব পণ্য আনতে আলাদা করে ঋণপত্র (এলসি) খোলার প্রয়োজন হয় না। সরকার সময় সময় এ বিধিতে পরিবর্তন আনে। চলমান বিধান অনুযায়ী যেসব পণ্য আনা যাবে, সেগুলোর বিবরণ নিচে তুলে ধরা হলো—১. টেলিভিশন৩০ ইঞ্চি পর্যন্ত এলইডি, প্লাজমা, এলসিডি, টিএফটি টেলিভিশন শুল্কমুক্ত আনা যাবে। এর বেশি আকারের ক্ষেত্রে নির্ধারিত কর প্রযোজ্য হবে।৩০–৩৬ ইঞ্চি: ১০,০০০ টাকা৩৭–৪২ ইঞ্চি: ২০,০০০ টাকা৪৩–৪৬ ইঞ্চি: ৩০,০০০ টাকা৪৭–৫২ ইঞ্চি: ৫০,০০০ টাকা৫৩–৬৫ ইঞ্চি: ৭০,০০০ টাকা৬৫ ইঞ্চির বেশি: ৯০,০০০ টাকা২. মিউজিক সিস্টেমচারটির বেশি এবং সর্বোচ্চ আটটি স্পিকারসম্বলিত হোম থিয়েটার সেট (সিডি, ভিসিডি, ডিভিডি, এলডি, এমডি, ব্লু-রে ডিস্ক প্লেয়ারসহ) আনা যাবে। নির্ধারিত শুল্ক–কর ৮,০০০ টাকা।৩. রেফ্রিজারেটর ও ডিপ ফ্রিজারবিদেশ থেকে একটি রেফ্রিজারেটর বা ডিপ ফ্রিজার আনতে ৫,০০০ টাকা শুল্ক–কর পরিশোধ করতে হবে।৪. এয়ার কুলার ও এয়ার কন্ডিশনারব্র্যান্ডেড এয়ার কুলার ও এসি আনার সুযোগ রয়েছে।উইন্ডো টাইপ এসি: ৭,০০০ টাকাস্প্লিট টাইপ (১৮,০০০ বিটিইউ পর্যন্ত): ১৫,০০০ টাকাস্প্লিট টাইপ (১৮,০০০ বিটিইউয়ের বেশি): ২০,০০০ টাকা৫. ডিশ অ্যানটেনাডিশ অ্যানটেনা আনলে ৭,০০০ টাকা শুল্ক প্রযোজ্য হবে।৬. স্বর্ণবার বা স্বর্ণপিণ্ডবছরে একবার সর্বোচ্চ ১১৭ গ্রাম ওজনের একটি সোনার বার আনা যাবে। প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার জন্য শুল্ক নির্ধারিত ৫,০০০ টাকা।৭. রৌপ্যবার বা রৌপ্যপিণ্ডবছরে একবার সর্বোচ্চ ২৩৪ গ্রাম ওজনের একটি রূপার বার আনা যাবে। প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) রূপার জন্য শুল্ক ৬ টাকা।৮. ডিএসএলআর ও অন্যান্য ক্যামেরাএইচডি, ডিভি, বেটা, ডিএসএলআর, মিররলেস ও ইন্টারচেঞ্জেবল লেন্স ক্যামেরা আনার ক্ষেত্রে ১৫,০০০ টাকা শুল্ক দিতে হবে।৯. ঝাড়বাতিপ্রতি পয়েন্টের জন্য ৩০০ টাকা হারে কর প্রযোজ্য হবে।১০. ওয়াশিং মেশিন ও ডিশওয়াশারডিশওয়াশার, ওয়াশিং মেশিন বা ক্লথ ড্রায়ার আনতে ৩,০০০ টাকা কর দিতে হবে।১১. এয়ারগানবাণিজ্য মন্ত্রণালয়ের পূর্বানুমতি নিয়ে এয়ারগান আনা যাবে। প্রতিটির জন্য ৫,০০০ টাকা শুল্ক ধার্য রয়েছে।সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে, প্রবাসী ও ভ্রমণকারীদের সুবিধা বিবেচনায় এসব বিধান কার্যকর রয়েছে। তবে নির্ধারিত সীমা ও শর্ত মেনে পণ্য আনতে হবে, অন্যথায় প্রচলিত কাস্টমস আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা