গণবার্তা

প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক ভাড়া বাতিল

প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক ভাড়া বাতিল

সমালোচনা ও গ্রাহকদের দাবির প্রেক্ষিতে প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (২৯ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

মন্ত্রী বলেন, প্রিপেইড মিটারে অতিরিক্ত চার্জ কেটে নেয়া নিয়ে গ্রাহকদের মধ্যে দীর্ঘদিন ধরে অসন্তোষ ছিল। দায়িত্ব গ্রহণের পর বিষয়টি পর্যালোচনা করে গ্রাহকবান্ধব সিদ্ধান্ত হিসেবে এই চার্জ পুরোপুরি প্রত্যাহারের উদ্যোগ নেয়া হয়েছে।

শিগগিরই এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।

ইকবাল হাসান মাহমুদ টুকু আরও জানান, বিদ্যুৎসেবা আরও জনবান্ধব করা এবং গ্রাহকের আর্থিক চাপ কমানোর জন্যই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এসব বিষয়ে সরকার কাজ করছে।

বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারীদের প্রতি মাসে রিচার্জের সময় নির্দিষ্ট অঙ্কের টাকা মিটার ভাড়া বা রক্ষণাবেক্ষণ ব্যয় হিসেবে কেটে নেয়া হয়। এই চার্জ নিয়ে দীর্ঘদিন ধরেই আপত্তি জানিয়ে আসছিলেন গ্রাহকরা। তাদের দাবির প্রেক্ষিতেই নতুন এই সিদ্ধান্ত নিল সরকার।

বিষয় : প্রিপেইড বিদ্যুৎ মিটার মিটারের মাসিক ভাড়া মিটার চার্জ

আপনার মতামত লিখুন

গণবার্তা

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬


প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক ভাড়া বাতিল

প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬

featured Image
সমালোচনা ও গ্রাহকদের দাবির প্রেক্ষিতে প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (২৯ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।মন্ত্রী বলেন, প্রিপেইড মিটারে অতিরিক্ত চার্জ কেটে নেয়া নিয়ে গ্রাহকদের মধ্যে দীর্ঘদিন ধরে অসন্তোষ ছিল। দায়িত্ব গ্রহণের পর বিষয়টি পর্যালোচনা করে গ্রাহকবান্ধব সিদ্ধান্ত হিসেবে এই চার্জ পুরোপুরি প্রত্যাহারের উদ্যোগ নেয়া হয়েছে।শিগগিরই এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।ইকবাল হাসান মাহমুদ টুকু আরও জানান, বিদ্যুৎসেবা আরও জনবান্ধব করা এবং গ্রাহকের আর্থিক চাপ কমানোর জন্যই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এসব বিষয়ে সরকার কাজ করছে।বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারীদের প্রতি মাসে রিচার্জের সময় নির্দিষ্ট অঙ্কের টাকা মিটার ভাড়া বা রক্ষণাবেক্ষণ ব্যয় হিসেবে কেটে নেয়া হয়। এই চার্জ নিয়ে দীর্ঘদিন ধরেই আপত্তি জানিয়ে আসছিলেন গ্রাহকরা। তাদের দাবির প্রেক্ষিতেই নতুন এই সিদ্ধান্ত নিল সরকার।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা