ঢাকা    মঙ্গলবার, ০২ জুন ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ০২ জুন ২০২৬
গণবার্তা

৫ সিটি করপোরেশনে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

৫ সিটি করপোরেশনে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

ঢাকা উত্তর ও দক্ষিণসহ দেশের পাঁচটি সিটি করপোরেশনে মেয়র পদে প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব প্রার্থীর নাম জানানো হয়।

দলটির ঘোষণা অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অন্যদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) লড়বেন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তর এনসিপির আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব।

রাজশাহী সিটি কর্পোরেশনে (রাসিক) মেয়র পদে এনসিপির প্রার্থী হিসেবে লড়বেন মোবাশ্বের আলী। সিলেট সিটি করপোরেশনে (সিসিক) প্রার্থী হয়েছেন **আবদুর রহমান আফজাল এবং কুমিল্লা সিটি করপোরেশনে (কুসিক) লড়বেন **তরিকুল ইসলাম।

## বিএনপির সমালোচনা ও দাবি

সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, _“প্রশাসক নিয়োগ দিয়ে নির্বাচিত সরকার সংবিধান লঙ্ঘন করে সবকিছু দলীয়করণ করছে।”_

দলের সদস্যসচিব আখতার হোসেন অভিযোগ করে বলেন, _“জনগণের সেবা নয়, স্থানীয় সরকার দখলের খেলায় নেমেছে বিএনপি।”_

সংবাদ সম্মেলনে আগামী ছয় মাসের মধ্যে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানসহ **পাঁচ দফা দাবি** জানান আখতার হোসেন। দাবিগুলো হলো:

1. উপজেলা পর্যায়ে দলীয় লোকদের নিয়োগ দেওয়া যাবে না

2. যাদের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, বিএনপি তাদের আর মনোনয়ন দিতে পারবে না এবং দলীয় প্রতীকে নির্বাচন করা যাবে না

3. অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের নিরপেক্ষতা বজায় রাখতে হবে

4. আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না

5. আগামী ছয় মাসের মধ্যে স্থানীয় নির্বাচন অনুষ্ঠান করতে হবে

আপনার মতামত লিখুন

গণবার্তা

মঙ্গলবার, ০২ জুন ২০২৬


৫ সিটি করপোরেশনে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬

featured Image
ঢাকা উত্তর ও দক্ষিণসহ দেশের পাঁচটি সিটি করপোরেশনে মেয়র পদে প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব প্রার্থীর নাম জানানো হয়।দলটির ঘোষণা অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অন্যদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) লড়বেন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তর এনসিপির আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব।রাজশাহী সিটি কর্পোরেশনে (রাসিক) মেয়র পদে এনসিপির প্রার্থী হিসেবে লড়বেন মোবাশ্বের আলী। সিলেট সিটি করপোরেশনে (সিসিক) প্রার্থী হয়েছেন **আবদুর রহমান আফজাল এবং কুমিল্লা সিটি করপোরেশনে (কুসিক) লড়বেন **তরিকুল ইসলাম।## বিএনপির সমালোচনা ও দাবিসংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, _“প্রশাসক নিয়োগ দিয়ে নির্বাচিত সরকার সংবিধান লঙ্ঘন করে সবকিছু দলীয়করণ করছে।”_দলের সদস্যসচিব আখতার হোসেন অভিযোগ করে বলেন, _“জনগণের সেবা নয়, স্থানীয় সরকার দখলের খেলায় নেমেছে বিএনপি।”_সংবাদ সম্মেলনে আগামী ছয় মাসের মধ্যে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানসহ **পাঁচ দফা দাবি** জানান আখতার হোসেন। দাবিগুলো হলো:1. উপজেলা পর্যায়ে দলীয় লোকদের নিয়োগ দেওয়া যাবে না2. যাদের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, বিএনপি তাদের আর মনোনয়ন দিতে পারবে না এবং দলীয় প্রতীকে নির্বাচন করা যাবে না3. অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের নিরপেক্ষতা বজায় রাখতে হবে4. আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না5. আগামী ছয় মাসের মধ্যে স্থানীয় নির্বাচন অনুষ্ঠান করতে হবে

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা