‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান অনুষ্ঠানের তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বঘোষিত ৯ এপ্রিলের পরিবর্তে অনুষ্ঠানটি এখন অনুষ্ঠিত হবে আগামী ১৬ এপ্রিল (বৃহস্পতিবার)।
মঙ্গলবার (৭ এপ্রিল) তথ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে মন্ত্রিপরিষদ বিভাগের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সেদিন বিকেল ৪টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে পুরস্কার প্রদান অনুষ্ঠান হবে। অনিবার্য কারণেই সময়সূচিতে এই পরিবর্তন আনা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, নতুন করে কোনো আমন্ত্রণপত্র দেওয়া হবে না। ৯ এপ্রিলের জন্য পাঠানো আমন্ত্রণপত্র দেখিয়েই ১৬ এপ্রিলের অনুষ্ঠানে অংশ নেওয়া যাবে।
প্রতি বছর জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে সরকার ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার’ প্রদান করে থাকে, যা দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা।
এ বছর মোট ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠান এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। মনোনীতদের তালিকা নিচে দেওয়া হলো—
স্বাধীনতা ও দেশগঠন:
বেগম খালেদা জিয়া (মরণোত্তর)
জনপ্রশাসন:
কাজী ফজলুর রহমান (মরণোত্তর)
মুক্তিযুদ্ধ:
ফৌজদারহাট ক্যাডেট কলেজ
মেজর মোহাম্মদ আব্দুল জলিল (মরণোত্তর)
বিজ্ঞান ও প্রযুক্তি:
অধ্যাপক ড. জহুরুল করিম
চিকিৎসাবিদ্যা:
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
সাহিত্য ও সংস্কৃতি:
ড. আশরাফ সিদ্দিকী (মরণোত্তর)
হানিফ সংকেত (এ কে এম হানিফ)
বশির আহমেদ (মরণোত্তর)
সমাজসেবা ও জনসেবা:
ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর)
মো. সাইদুল হক
মাহেরীন চৌধুরী (মরণোত্তর)
এসওএস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ
গণস্বাস্থ্য কেন্দ্র
গবেষণা ও প্রশিক্ষণ:
মোহাম্মদ আবদুল বাকী পিএইচডি
অধ্যাপক ড. এম এ রহিম
অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া
ক্রীড়া:
জোবেরা রহমান লিনু
পল্লী উন্নয়ন:
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)
পরিবেশ সংরক্ষণ:
আব্দুল মুকিত মজুমদার
প্রসঙ্গত, আগামী ১৬ এপ্রিল বিকেল ৪টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন