ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
গণবার্তা

শেরপুর-৩ এ বিএনপি প্রার্থীর বিশাল ব্যবধানে জয়

শেরপুর-৩ এ বিএনপি প্রার্থীর বিশাল ব্যবধানে জয়

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের জাতীয় সংসদ নির্বাচনে ১ লাখ ১৯ হাজার ৬৬ ভোটের বিশাল ব্যবধানে জয় লাভ করেছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. মাহমুদুল হক রুবেল। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে ৯টার দিকে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

রিটার্নিং কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ১২৮টি কেন্দ্রে ১ লাখ ৬৬ হাজার ১১৭ ভোট পেয়েছেন বিএনপির প্রার্থী রুবেল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মো. মাসুদুর রহমান পেয়েছেন ৪৭ হাজার ৫১ ভোট। বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রার্থী মোহাম্মদ মিজানুর রহমান (কাঁচি প্রতীক) পেয়েছেন ৪৮০ ভোট।

ভোটগ্রহণ ও জামায়াত প্রার্থীর বর্জন

সকাল ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। বেলা সাড়ে ৩টার দিকে অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দেন জামায়াত মনোনীত প্রার্থী মাসুদুর রহমান।

জামায়াত প্রার্থীর এই অভিযোগ প্রসঙ্গে শেরপুর জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমি তো নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কোনো কারণ দেখি না। সারা দিনে তারা আমাকে একটি অভিযোগও দেননি। টেলিফোনে যেসব অভিযোগ এসেছে, আমরা সেগুলো সঙ্গে সঙ্গে সমাধান করেছি। নির্বাচন থেকে সরে দাঁড়ানো তার রাজনৈতিক অধিকার।’

আসনটির ভোটার ও কেন্দ্র

শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা নিয়ে গঠিত এই আসনে ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। এখানে মোট ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটারের জন্য ১২৮টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছিল। নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন ছিলেন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর মৃত্যুতে এই আসনে ভোট স্থগিত ছিল। পরে তা অনুষ্ঠিত হয়। এবারের ফলাফলে বিএনপি প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করেছেন।

বিষয় : উপনির্বাচন জাতীয় সংসদ নির্বাচন

আপনার মতামত লিখুন

গণবার্তা

বুধবার, ২০ মে ২০২৬


শেরপুর-৩ এ বিএনপি প্রার্থীর বিশাল ব্যবধানে জয়

প্রকাশের তারিখ : ১০ এপ্রিল ২০২৬

featured Image
শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের জাতীয় সংসদ নির্বাচনে ১ লাখ ১৯ হাজার ৬৬ ভোটের বিশাল ব্যবধানে জয় লাভ করেছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. মাহমুদুল হক রুবেল। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে ৯টার দিকে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।রিটার্নিং কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ১২৮টি কেন্দ্রে ১ লাখ ৬৬ হাজার ১১৭ ভোট পেয়েছেন বিএনপির প্রার্থী রুবেল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মো. মাসুদুর রহমান পেয়েছেন ৪৭ হাজার ৫১ ভোট। বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রার্থী মোহাম্মদ মিজানুর রহমান (কাঁচি প্রতীক) পেয়েছেন ৪৮০ ভোট।ভোটগ্রহণ ও জামায়াত প্রার্থীর বর্জনসকাল ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। বেলা সাড়ে ৩টার দিকে অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দেন জামায়াত মনোনীত প্রার্থী মাসুদুর রহমান।জামায়াত প্রার্থীর এই অভিযোগ প্রসঙ্গে শেরপুর জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমি তো নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কোনো কারণ দেখি না। সারা দিনে তারা আমাকে একটি অভিযোগও দেননি। টেলিফোনে যেসব অভিযোগ এসেছে, আমরা সেগুলো সঙ্গে সঙ্গে সমাধান করেছি। নির্বাচন থেকে সরে দাঁড়ানো তার রাজনৈতিক অধিকার।’আসনটির ভোটার ও কেন্দ্রশ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা নিয়ে গঠিত এই আসনে ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। এখানে মোট ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটারের জন্য ১২৮টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছিল। নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন ছিলেন।উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর মৃত্যুতে এই আসনে ভোট স্থগিত ছিল। পরে তা অনুষ্ঠিত হয়। এবারের ফলাফলে বিএনপি প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করেছেন।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা