গণবার্তা

৫ লাখ শূন্যপদে দ্রুত নিয়োগের পরিকল্পনা সরকারের

৫ লাখ শূন্যপদে দ্রুত নিয়োগের পরিকল্পনা সরকারের

বিভিন্ন দপ্তর ও সংস্থায় শূন্যপদে পাঁচ লাখ জনবল নিয়োগের পরিকল্পনা নিয়েছে বিএনপির নেতৃত্বাধীন সরকার। আগামী ছয় মাসের মধ্যে এসব নিয়োগ শেষ করতে চায় তারা।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থার শূন্যপদে নিয়োগের এই পরিকল্পনা ইতিমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।

পিএসসির চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম গণমাধ্যমকে জানান, মন্ত্রণালয় জানতে চেয়েছে আগামী ছয় মাসের মধ্যে পিএসসি কতজন জনবল নিয়োগ দিতে পারে। তিনি বলেন, ‘আমরা আমাদের পুরো পরিকল্পনা জানিয়েছি। তবে কোন পদে কতজন নিয়োগ হবে, তা নথি দেখে বলতে হবে।’

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী জানিয়েছেন, সব মন্ত্রণালয়ের নিয়োগ পরিকল্পনা পেয়েছেন। এখন বাস্তবায়নের কাজ চলছে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে পাঁচ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের চেষ্টা চলছে।

নিয়োগ ব্যয় সাড়ে ৮ কোটি টাকা

সংশ্লিষ্ট মন্ত্রণালয় সূত্র জানায়, পাঁচ লাখ নিয়োগ প্রক্রিয়ায় সরকারের সাড়ে ৮ কোটি টাকা প্রয়োজন হবে। এর মধ্যে চলতি অর্থবছরের (২০২৫-২৬) শেষ চার মাসে (মার্চ-জুন) লাগবে সাড়ে ৪ কোটি টাকা। আর আগামী অর্থবছরের (২০২৬-২৭) জুলাই ও আগস্টে লাগবে আরও ৪ কোটি টাকা।

বর্তমানে শূন্য প্রায় ৪ লাখ ৬৮ হাজার পদ

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‘স্ট্যাটিসটিকস অব পাবলিক সার্ভেন্টস-২০২৪’ অনুযায়ী, সব শ্রেণি মিলিয়ে বর্তমানে ১৪ লাখ ৫০ হাজার ৮৯১ জন সরকারি চাকরিজীবী কর্মরত আছেন। এর বিপরীতে শূন্য আছে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ।

প্রথম শ্রেণিতে কর্মরত ১ লাখ ৯০ হাজার ৭৭৩ জন। শূন্য পদ ৬৮ হাজার ৮৮৪টি। দ্বিতীয় শ্রেণিতে কর্মরত ২ লাখ ৩৩ হাজার ৭২৬ জন, শূন্য ১ লাখ ২৯ হাজার ১৬৬টি। তৃতীয় শ্রেণিতে কর্মরত ৬ লাখ ১৩ হাজার ৮৩৫ জন, শূন্য ১ লাখ ৪৬ হাজার ৭৯৯টি। চতুর্থ শ্রেণিতে কর্মরত ৪ লাখ ৪ হাজার ৫৭৭ জন, শূন্য ১ লাখ ১৫ হাজার ২৩৫টি পদ।

সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন চাকরিপ্রার্থীরা। তবে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও মেধাভিত্তিক হবে—এমন প্রত্যাশা তাদের। সরকার বলছে, দ্রুততম সময়ে স্বচ্ছতার সঙ্গেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

বিষয় : সরকারী চাকুরী জনপ্রশাসন মন্ত্রণালয়

আপনার মতামত লিখুন

গণবার্তা

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬


৫ লাখ শূন্যপদে দ্রুত নিয়োগের পরিকল্পনা সরকারের

প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

featured Image
বিভিন্ন দপ্তর ও সংস্থায় শূন্যপদে পাঁচ লাখ জনবল নিয়োগের পরিকল্পনা নিয়েছে বিএনপির নেতৃত্বাধীন সরকার। আগামী ছয় মাসের মধ্যে এসব নিয়োগ শেষ করতে চায় তারা।জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থার শূন্যপদে নিয়োগের এই পরিকল্পনা ইতিমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।পিএসসির চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম গণমাধ্যমকে জানান, মন্ত্রণালয় জানতে চেয়েছে আগামী ছয় মাসের মধ্যে পিএসসি কতজন জনবল নিয়োগ দিতে পারে। তিনি বলেন, ‘আমরা আমাদের পুরো পরিকল্পনা জানিয়েছি। তবে কোন পদে কতজন নিয়োগ হবে, তা নথি দেখে বলতে হবে।’প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী জানিয়েছেন, সব মন্ত্রণালয়ের নিয়োগ পরিকল্পনা পেয়েছেন। এখন বাস্তবায়নের কাজ চলছে।জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে পাঁচ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের চেষ্টা চলছে।নিয়োগ ব্যয় সাড়ে ৮ কোটি টাকাসংশ্লিষ্ট মন্ত্রণালয় সূত্র জানায়, পাঁচ লাখ নিয়োগ প্রক্রিয়ায় সরকারের সাড়ে ৮ কোটি টাকা প্রয়োজন হবে। এর মধ্যে চলতি অর্থবছরের (২০২৫-২৬) শেষ চার মাসে (মার্চ-জুন) লাগবে সাড়ে ৪ কোটি টাকা। আর আগামী অর্থবছরের (২০২৬-২৭) জুলাই ও আগস্টে লাগবে আরও ৪ কোটি টাকা।বর্তমানে শূন্য প্রায় ৪ লাখ ৬৮ হাজার পদজনপ্রশাসন মন্ত্রণালয়ের ‘স্ট্যাটিসটিকস অব পাবলিক সার্ভেন্টস-২০২৪’ অনুযায়ী, সব শ্রেণি মিলিয়ে বর্তমানে ১৪ লাখ ৫০ হাজার ৮৯১ জন সরকারি চাকরিজীবী কর্মরত আছেন। এর বিপরীতে শূন্য আছে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ।প্রথম শ্রেণিতে কর্মরত ১ লাখ ৯০ হাজার ৭৭৩ জন। শূন্য পদ ৬৮ হাজার ৮৮৪টি। দ্বিতীয় শ্রেণিতে কর্মরত ২ লাখ ৩৩ হাজার ৭২৬ জন, শূন্য ১ লাখ ২৯ হাজার ১৬৬টি। তৃতীয় শ্রেণিতে কর্মরত ৬ লাখ ১৩ হাজার ৮৩৫ জন, শূন্য ১ লাখ ৪৬ হাজার ৭৯৯টি। চতুর্থ শ্রেণিতে কর্মরত ৪ লাখ ৪ হাজার ৫৭৭ জন, শূন্য ১ লাখ ১৫ হাজার ২৩৫টি পদ।সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন চাকরিপ্রার্থীরা। তবে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও মেধাভিত্তিক হবে—এমন প্রত্যাশা তাদের। সরকার বলছে, দ্রুততম সময়ে স্বচ্ছতার সঙ্গেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা