ঢাকা    শনিবার, ২০ জুন ২০২৬
ঢাকা    শনিবার, ২০ জুন ২০২৬
গণবার্তা

পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী সহিংসতা, নিহত বেড়ে ৪, ওসি গুলিবিদ্ধ

 পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী সহিংসতা, নিহত বেড়ে ৪, ওসি গুলিবিদ্ধ

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর রাজ্যজুড়ে মারাত্মক সহিংসতা ছড়িয়ে পড়েছে। নির্বাচনের দিন তুলনামূলক শান্ত থাকলেও ফল বেরোনোর পর থেকেই নানা জেলায় সংঘর্ষ, ভাঙচুর ও গুলির ঘটনা ঘটছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গিয়ে একজন পুলিশ কর্মকর্তা (ওসি) গুলিবিদ্ধ হয়েছেন। এখন পর্যন্ত এই সহিংসতায় অন্তত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

উত্তর ২৪ পরগনার সন্দেশখালির ন্যাজাটে দুই দলের সংঘর্ষ থামাতে গিয়ে ওসি ভরত প্রসূন করসহ তিন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। তাঁরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে বীরভূমের নানুর থানার সন্তোষপুর গ্রামে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি আবির শেখকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। কলকাতার বেলেঘাটায় নির্বাচনের দিন তৃণমূলের এক বুথ এজেন্টকে হত্যার অভিযোগও উঠেছে।

অন্যদিকে বিজেপির দাবি, নিউ টাউন ও হাওড়ার উদয়নারায়ণপুরে পৃথক ঘটনায় দলের দুই কর্মী খুন হয়েছেন। তৃণমূল ও বিজেপি পাল্টাপাল্টি অভিযোগ তুলছে। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সবশেষ খবর অনুযায়ী, বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহকারী চন্দ্রনাথ রথকে বুধবার রাতে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে গুলি করে হত্যা করা হয়েছে। তাঁর সঙ্গে থাকা বুদ্ধদেব বেরাও আহত হয়েছেন।

তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে জানিয়েছেন, মধ্য কলকাতার নিউমার্কেট এলাকায় পুলিশের অনুমতি নিয়েই মাংসের দোকান ভাঙতে বুলডোজার ব্যবহার করা হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, বুলডোজার চালানোর অনুমতি তারা দেয়নি এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সহিংসতা কমানোর জন্য নির্বাচনের আগেই সিদ্ধান্ত হয়েছিল কেন্দ্রীয় বাহিনী আরও দুই মাস রাজ্যে থাকবে। কিন্তু কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেও প্রাণহানির ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। নির্বাচন কমিশন গভীর উদ্বেগ প্রকাশ করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে রাজ্য প্রশাসনকে নির্দেশ দিয়েছে।

এদিকে নির্বাচনে বিজয়ী হয়ে পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। আগামীকাল শুক্রবার কলকাতায় বিজেপির বৈঠকে তাঁকে দলের নেতা নির্বাচন করা হবে। প্রস্তাব দেবেন রাজ্য সভাপতি সমিত ভট্টাচার্য। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আইনসভা দলের নেতা হিসেবে নাম ঘোষণা করবেন। ৯ মে আনুষ্ঠানিকভাবে শপথ নেওয়ার কথা রয়েছে শুভেন্দুর। তিনি সমর্থকদের উৎসব না করার আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, ভবানীপুর ও নন্দীগ্রাম দুই আসন থেকেই তিনি বড় ব্যবধানে জিতেছেন।

বিষয় : পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টি (বিজেপি) তৃণমূল কংগ্রেস

আপনার মতামত লিখুন

গণবার্তা

শনিবার, ২০ জুন ২০২৬


পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী সহিংসতা, নিহত বেড়ে ৪, ওসি গুলিবিদ্ধ

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর রাজ্যজুড়ে মারাত্মক সহিংসতা ছড়িয়ে পড়েছে। নির্বাচনের দিন তুলনামূলক শান্ত থাকলেও ফল বেরোনোর পর থেকেই নানা জেলায় সংঘর্ষ, ভাঙচুর ও গুলির ঘটনা ঘটছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গিয়ে একজন পুলিশ কর্মকর্তা (ওসি) গুলিবিদ্ধ হয়েছেন। এখন পর্যন্ত এই সহিংসতায় অন্তত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।উত্তর ২৪ পরগনার সন্দেশখালির ন্যাজাটে দুই দলের সংঘর্ষ থামাতে গিয়ে ওসি ভরত প্রসূন করসহ তিন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। তাঁরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে বীরভূমের নানুর থানার সন্তোষপুর গ্রামে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি আবির শেখকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। কলকাতার বেলেঘাটায় নির্বাচনের দিন তৃণমূলের এক বুথ এজেন্টকে হত্যার অভিযোগও উঠেছে।অন্যদিকে বিজেপির দাবি, নিউ টাউন ও হাওড়ার উদয়নারায়ণপুরে পৃথক ঘটনায় দলের দুই কর্মী খুন হয়েছেন। তৃণমূল ও বিজেপি পাল্টাপাল্টি অভিযোগ তুলছে। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সবশেষ খবর অনুযায়ী, বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহকারী চন্দ্রনাথ রথকে বুধবার রাতে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে গুলি করে হত্যা করা হয়েছে। তাঁর সঙ্গে থাকা বুদ্ধদেব বেরাও আহত হয়েছেন।তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে জানিয়েছেন, মধ্য কলকাতার নিউমার্কেট এলাকায় পুলিশের অনুমতি নিয়েই মাংসের দোকান ভাঙতে বুলডোজার ব্যবহার করা হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, বুলডোজার চালানোর অনুমতি তারা দেয়নি এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।সহিংসতা কমানোর জন্য নির্বাচনের আগেই সিদ্ধান্ত হয়েছিল কেন্দ্রীয় বাহিনী আরও দুই মাস রাজ্যে থাকবে। কিন্তু কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেও প্রাণহানির ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। নির্বাচন কমিশন গভীর উদ্বেগ প্রকাশ করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে রাজ্য প্রশাসনকে নির্দেশ দিয়েছে।এদিকে নির্বাচনে বিজয়ী হয়ে পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। আগামীকাল শুক্রবার কলকাতায় বিজেপির বৈঠকে তাঁকে দলের নেতা নির্বাচন করা হবে। প্রস্তাব দেবেন রাজ্য সভাপতি সমিত ভট্টাচার্য। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আইনসভা দলের নেতা হিসেবে নাম ঘোষণা করবেন। ৯ মে আনুষ্ঠানিকভাবে শপথ নেওয়ার কথা রয়েছে শুভেন্দুর। তিনি সমর্থকদের উৎসব না করার আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, ভবানীপুর ও নন্দীগ্রাম দুই আসন থেকেই তিনি বড় ব্যবধানে জিতেছেন।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা