সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ সেশনের নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থী এ এম মাহবুব উদ্দিন খোকন। আর সম্পাদক নির্বাচিত হয়েছেন একই প্যানেলের মোহাম্মদ আলী।
বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাত ২টার দিকে ফলাফল ঘোষণা করেন নির্বাচন সাব-কমিটির আহ্বায়ক বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী। নির্বাচনে ১৪টি পদের বিপরীতে বিএনপি সমর্থিত প্যানেল বিজয়ী হয়েছে ১৩টিতে। অপরদিকে জামায়াত সমর্থিত প্যানেল পেয়েছে একটি পদ।
এর আগে দুদিনব্যাপী নির্বাচনে ভোট পড়েছে ৪ হাজার ৪৮টি।
বিএনপি সমর্থিত প্যানেল থেকে বিজয়ীরা হলেন—
সভাপতি: ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন
সহসভাপতি (২ জন): মো. মাগফুর রহমান শেখ ও মো. শাহজাহান
সম্পাদক: মোহাম্মদ আলী
কোষাধ্যক্ষ: মো. জিয়াউর রহমান
সহসম্পাদক (২ জন): মাকসুদ উল্লাহ ও মোহাম্মদ শামসুল ইসলাম মুকুল
সদস্য (৭ জন): এইচ এম সানজিদ সিদ্দিকী, এ কে এম আজাদ হোসেন, মো. কবির হোসেন, মো. টিপু সুলতান, মো. জিয়া উদ্দিন মিয়া ও ওয়াহিদ আফরোজ চৌধুরী
জামায়াত সমর্থিত প্যানেল থেকে বিজয়ী—
সদস্য পদে: মো. আজিম উদ্দিন পাটোয়ারী
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অডিটোরিয়ামে ১৩ ও ১৪ মে সকাল ১০টায় শুরু হয়ে দুপুরে এক ঘণ্টার বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। মোট ১৪টি পদের বিপরীতে দুই প্যানেলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। ফলাফলে বিএনপি সমর্থিত প্যানেলের বিপুল জয় আইনজীবী মহলে আলোচনা সৃষ্টি করেছে।

শুক্রবার, ১৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন