ঢাকা    মঙ্গলবার, ২৬ মে ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ২৬ মে ২০২৬
গণবার্তা

৫৬ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে শেখ হাসিনার সরকার— জ্বালানিমন্ত্রী টুকু

৫৬ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে শেখ হাসিনার সরকার— জ্বালানিমন্ত্রী টুকু

বিদ্যুৎ বিভাগেই শেখ হাসিনা ৫৬ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, ‘৫৬ হাজার কোটি টাকা দেনা নিয়ে আমি বিদ্যুৎ মন্ত্রণালয় চালাই। দেশি-বিদেশি পাওনাদারেরা ফোন করে, আদানিও ফোন করে বিলের জন্য, আমাদের সেগুলোর জোগান দিতে হয়।’

মঙ্গলবার (২৬ মে) দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে শিক্ষাখাতের গুণগত মান উন্নয়নে জেলা পর্যায়ের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির 

মন্ত্রী বলেন, ‘একটি জাতি উঠতে পারে, যদি সে জাতির শিক্ষা থাকে। আমরা এবার সরকারে এসে মনস্থির করেছি— আমাদের বাজেটের, জিডিপির প্রায় ৫ শতাংশ ব্যয় করবো শিক্ষা খাতের জন্য।’

জ্বালানিমন্ত্রী আরও বলেন, বেগম খালেদা জিয়া শিক্ষার্থীদের ড্রপ-আউট বন্ধে ‘ফুড ফর এডুকেশন’ চালু করেছিলেন, যার ফল মিলেছিল।

সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা।

বিদ্যুৎ খাতে ৫৬ হাজার কোটি টাকা বকেয়ার অভিযোগ ও শিক্ষাখাতে জিডিপির ৫ শতাংশ ব্যয়ের ঘোষণা— দুই বিষয়ই গুরুত্বপূর্ণ। পাওনাদার ও আদানির ফোনের কথা উল্লেখ করে জ্বালানিমন্ত্রী বর্তমান সরকারের আর্থিক চ্যালেঞ্জের চিত্র তুলে ধরেছেন। অন্যদিকে, খালেদা জিয়ার ফুড ফর এডুকেশন কর্মসূচির প্রশংসা করে শিক্ষা খাতে বড় বাজেটের প্রতিশ্রুতি সরকারের অগ্রাধিকার নির্দেশ করে।

আপনার মতামত লিখুন

গণবার্তা

মঙ্গলবার, ২৬ মে ২০২৬


৫৬ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে শেখ হাসিনার সরকার— জ্বালানিমন্ত্রী টুকু

প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

featured Image
বিদ্যুৎ বিভাগেই শেখ হাসিনা ৫৬ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, ‘৫৬ হাজার কোটি টাকা দেনা নিয়ে আমি বিদ্যুৎ মন্ত্রণালয় চালাই। দেশি-বিদেশি পাওনাদারেরা ফোন করে, আদানিও ফোন করে বিলের জন্য, আমাদের সেগুলোর জোগান দিতে হয়।’মঙ্গলবার (২৬ মে) দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে শিক্ষাখাতের গুণগত মান উন্নয়নে জেলা পর্যায়ের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির মন্ত্রী বলেন, ‘একটি জাতি উঠতে পারে, যদি সে জাতির শিক্ষা থাকে। আমরা এবার সরকারে এসে মনস্থির করেছি— আমাদের বাজেটের, জিডিপির প্রায় ৫ শতাংশ ব্যয় করবো শিক্ষা খাতের জন্য।’জ্বালানিমন্ত্রী আরও বলেন, বেগম খালেদা জিয়া শিক্ষার্থীদের ড্রপ-আউট বন্ধে ‘ফুড ফর এডুকেশন’ চালু করেছিলেন, যার ফল মিলেছিল।সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা।বিদ্যুৎ খাতে ৫৬ হাজার কোটি টাকা বকেয়ার অভিযোগ ও শিক্ষাখাতে জিডিপির ৫ শতাংশ ব্যয়ের ঘোষণা— দুই বিষয়ই গুরুত্বপূর্ণ। পাওনাদার ও আদানির ফোনের কথা উল্লেখ করে জ্বালানিমন্ত্রী বর্তমান সরকারের আর্থিক চ্যালেঞ্জের চিত্র তুলে ধরেছেন। অন্যদিকে, খালেদা জিয়ার ফুড ফর এডুকেশন কর্মসূচির প্রশংসা করে শিক্ষা খাতে বড় বাজেটের প্রতিশ্রুতি সরকারের অগ্রাধিকার নির্দেশ করে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা