ঢাকা    রোববার, ০৭ জুন ২০২৬
ঢাকা    রোববার, ০৭ জুন ২০২৬
গণবার্তা

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ রোববার (৭ জুন)। বিএনপি সরকার গঠনের পর এটি হতে যাচ্ছে সংসদের প্রথম বাজেট অধিবেশন।

অধিবেশন সূচি

  • বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে অধিবেশন শুরু হবে।

  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট সংসদে উপস্থাপন করবেন বলে জানা গেছে।

এর আগে সংবিধানের ৭২(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ৭ মে সংসদের এ অধিবেশন আহ্বান করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন গত ৩০ এপ্রিল শেষ হয়। ওই অধিবেশনে ২৫ কার্যদিবসে মোট ৯৪টি বিল পাস করা হয়েছিল।

এবারের বাজেট অধিবেশনকে ঘিরে সংসদে নতুন সরকারের অর্থনৈতিক পরিকল্পনা ও নীতিমালা নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

বিষয় : বাজেট ২০২৬

আপনার মতামত লিখুন

গণবার্তা

রোববার, ০৭ জুন ২০২৬


ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ শুরু

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ রোববার (৭ জুন)। বিএনপি সরকার গঠনের পর এটি হতে যাচ্ছে সংসদের প্রথম বাজেট অধিবেশন।অধিবেশন সূচিবিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে অধিবেশন শুরু হবে।অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট সংসদে উপস্থাপন করবেন বলে জানা গেছে।এর আগে সংবিধানের ৭২(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ৭ মে সংসদের এ অধিবেশন আহ্বান করেন।ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন গত ৩০ এপ্রিল শেষ হয়। ওই অধিবেশনে ২৫ কার্যদিবসে মোট ৯৪টি বিল পাস করা হয়েছিল। এবারের বাজেট অধিবেশনকে ঘিরে সংসদে নতুন সরকারের অর্থনৈতিক পরিকল্পনা ও নীতিমালা নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা