ঢাকা    মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
গণবার্তা

প্রতিরক্ষা ও কূটনীতি দুই ক্ষেত্রেই সক্রিয় ইরান: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

প্রতিরক্ষা ও কূটনীতি দুই ক্ষেত্রেই সক্রিয় ইরান: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও ইরান প্রতিরক্ষা ও কূটনীতি উভয় দিকই বজায় রাখছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, একদিকে দেশ নিজের প্রতিরক্ষামূলক অবস্থানে অনড় রয়েছে, পাশাপাশি কূটনৈতিক যোগাযোগও চালিয়ে যাচ্ছে।

সোমবার (৮ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, দেশের জাতীয় শক্তির দুটি গুরুত্বপূর্ণ ভিত্তি হলো কূটনীতি ও প্রতিরক্ষা। এই দুই ক্ষেত্রেই ইরান সক্রিয় রয়েছে।

পেজেশকিয়ান বলেন, ‘ইরান কখনোই যুদ্ধক্ষেত্রে নিজের অবস্থান থেকে সরে যায়নি, একই সঙ্গে আন্তর্জাতিক আলোচনা ও সংলাপের পথও খোলা রেখেছে।’ তিনি আরও জানান, জাতীয় স্বার্থ রক্ষার পাশাপাশি সংকট নিরসনে কূটনৈতিক উদ্যোগ চালিয়ে যাওয়ার নীতিতেই অটল রয়েছে তেহরান।

সামরিক অভিযান সমাপ্ত, কঠোর জবাবের হুঁশিয়ারি

ইসরায়েলের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান সমাপ্ত হয়েছে বলে ঘোষণা দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। তবে লেবাননে নতুন করে কোনো হামলা হলে ইসরায়েলকে আরও কঠোর জবাব দেওয়া হবে বলেও সতর্ক করেছে তেহরান।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজের বরাতে জানা গেছে, বর্তমান সামরিক অভিযান শেষ হলেও পরিস্থিতি খারাপের দিকে গেলে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে দেশটির সশস্ত্র বাহিনী।

পাল্টাপাল্টি হামলা

আল জাজিরা ও বিবিসির তথ্য অনুযায়ী, সোমবার ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর পাল্টা হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর অভিযানের পর রাজধানী তেহরানসহ তাবরিজ ও ইস্পাহান শহরে একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়।

এর আগে লেবাননে ইসরায়েলের হামলাকে যুদ্ধবিরতি লঙ্ঘনের শামিল বলে অভিযোগ করে উত্তর ইসরায়েলের দিকে একঝাঁক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। তখন দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছিল, এটি তাদের ধারাবাহিক হামলা অভিযানের সূচনা।

ট্রাম্পের উদ্বেগ

এদিকে এপ্রিলের পর প্রথমবারের মতো ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি পাল্টাপাল্টি হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উভয় পক্ষকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক মহল উদ্বিগ্ন। ইরান কূটনৈতিক পথ খোলা রেখেছে বললেও মাঠপর্যায়ে সামরিক উত্তেজনা অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

গণবার্তা

মঙ্গলবার, ০৯ জুন ২০২৬


প্রতিরক্ষা ও কূটনীতি দুই ক্ষেত্রেই সক্রিয় ইরান: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image
মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও ইরান প্রতিরক্ষা ও কূটনীতি উভয় দিকই বজায় রাখছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, একদিকে দেশ নিজের প্রতিরক্ষামূলক অবস্থানে অনড় রয়েছে, পাশাপাশি কূটনৈতিক যোগাযোগও চালিয়ে যাচ্ছে।সোমবার (৮ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, দেশের জাতীয় শক্তির দুটি গুরুত্বপূর্ণ ভিত্তি হলো কূটনীতি ও প্রতিরক্ষা। এই দুই ক্ষেত্রেই ইরান সক্রিয় রয়েছে।পেজেশকিয়ান বলেন, ‘ইরান কখনোই যুদ্ধক্ষেত্রে নিজের অবস্থান থেকে সরে যায়নি, একই সঙ্গে আন্তর্জাতিক আলোচনা ও সংলাপের পথও খোলা রেখেছে।’ তিনি আরও জানান, জাতীয় স্বার্থ রক্ষার পাশাপাশি সংকট নিরসনে কূটনৈতিক উদ্যোগ চালিয়ে যাওয়ার নীতিতেই অটল রয়েছে তেহরান।সামরিক অভিযান সমাপ্ত, কঠোর জবাবের হুঁশিয়ারিইসরায়েলের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান সমাপ্ত হয়েছে বলে ঘোষণা দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। তবে লেবাননে নতুন করে কোনো হামলা হলে ইসরায়েলকে আরও কঠোর জবাব দেওয়া হবে বলেও সতর্ক করেছে তেহরান।আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজের বরাতে জানা গেছে, বর্তমান সামরিক অভিযান শেষ হলেও পরিস্থিতি খারাপের দিকে গেলে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে দেশটির সশস্ত্র বাহিনী।পাল্টাপাল্টি হামলাআল জাজিরা ও বিবিসির তথ্য অনুযায়ী, সোমবার ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর পাল্টা হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর অভিযানের পর রাজধানী তেহরানসহ তাবরিজ ও ইস্পাহান শহরে একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়।এর আগে লেবাননে ইসরায়েলের হামলাকে যুদ্ধবিরতি লঙ্ঘনের শামিল বলে অভিযোগ করে উত্তর ইসরায়েলের দিকে একঝাঁক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। তখন দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছিল, এটি তাদের ধারাবাহিক হামলা অভিযানের সূচনা।ট্রাম্পের উদ্বেগএদিকে এপ্রিলের পর প্রথমবারের মতো ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি পাল্টাপাল্টি হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উভয় পক্ষকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি।মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক মহল উদ্বিগ্ন। ইরান কূটনৈতিক পথ খোলা রেখেছে বললেও মাঠপর্যায়ে সামরিক উত্তেজনা অব্যাহত রয়েছে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা