ঢাকা    মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
গণবার্তা

মিঠাপুকুরে বিষাক্ত মদ পান করিয়ে হত্যা মামলার দুই আসামি ঢাকা থেকে গ্রেপ্তার

মিঠাপুকুরে বিষাক্ত মদ পান করিয়ে হত্যা মামলার দুই আসামি ঢাকা থেকে গ্রেপ্তার

রংপুরের মিঠাপুকুরে অবৈধ মাদকদ্রব্য বিক্রি করাকে কেন্দ্র করে শক্রুতার জেরে চারজনকে বিষাক্ত মদ পান করিয়ে হত্যা মামলার অভিযোগে দুইজন আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (৮ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।

গ্রেপ্তাররা হলেন মো. রফিকুল ইসলাম (৪৫) এবং মো. শফিকুল ইসলাম (৪০)। তারা দুজনই মিঠাপুকুর থানার মো. সোলেমান মিয়ার ছেলে এবং সম্পর্কে আপন ভাই।

ঘটনার বিবরণ

র্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, এই ঘটনায় নিহতের ভাগিনা মো. জাহিদুল ইসলাম মামলা দায়ের করেছেন। ভিকটিম ও আসামিদের মধ্যে অবৈধ মাদকদ্রব্য বিক্রি করাকে কেন্দ্র করে শক্রুতা সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় গত ৩০ মে রাতে আসামি মো. রফিকুল ইসলাম কৌশলে তার আম ও মালটা বাগানে নিয়ে গিয়ে ভিকটিম এবং তার তিন বন্ধুকে বিষাক্ত ও অতিরিক্ত পরিমাণ মদ পান করান।

পরে ভিকটিমসহ অন্যান্যরা নিজ নিজ বাড়িতে ফিরে যায় এবং সবাই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বাদী ও পরিবারের সদস্যরা ভিকটিমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। গত ১ জুন দুপুর ২টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভিকটিম মো. সাজু মিয়ার (৫৫) মৃত্যু হয়। এ ঘটনায় ভিকটিমের সঙ্গে থাকা তার তিনজন বন্ধুরও বিভিন্ন সময়ে মৃত্যু হয়।

মামলা ও গ্রেপ্তার

এ ঘটনার ধারাবাহিকতায় গত ২ জুন রংপুর জেলার মিঠাপুকুর থানায় আসামিদের বিরুদ্ধে মামলাটি দায়ের হয়। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও লোমহর্ষক হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। র্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার আশুলিয়ার নিরিবিলি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

র্যাব কর্মকর্তা জানান, এই ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

গণবার্তা

মঙ্গলবার, ০৯ জুন ২০২৬


মিঠাপুকুরে বিষাক্ত মদ পান করিয়ে হত্যা মামলার দুই আসামি ঢাকা থেকে গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image
রংপুরের মিঠাপুকুরে অবৈধ মাদকদ্রব্য বিক্রি করাকে কেন্দ্র করে শক্রুতার জেরে চারজনকে বিষাক্ত মদ পান করিয়ে হত্যা মামলার অভিযোগে দুইজন আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (৮ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।গ্রেপ্তাররা হলেন মো. রফিকুল ইসলাম (৪৫) এবং মো. শফিকুল ইসলাম (৪০)। তারা দুজনই মিঠাপুকুর থানার মো. সোলেমান মিয়ার ছেলে এবং সম্পর্কে আপন ভাই।ঘটনার বিবরণর্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, এই ঘটনায় নিহতের ভাগিনা মো. জাহিদুল ইসলাম মামলা দায়ের করেছেন। ভিকটিম ও আসামিদের মধ্যে অবৈধ মাদকদ্রব্য বিক্রি করাকে কেন্দ্র করে শক্রুতা সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় গত ৩০ মে রাতে আসামি মো. রফিকুল ইসলাম কৌশলে তার আম ও মালটা বাগানে নিয়ে গিয়ে ভিকটিম এবং তার তিন বন্ধুকে বিষাক্ত ও অতিরিক্ত পরিমাণ মদ পান করান।পরে ভিকটিমসহ অন্যান্যরা নিজ নিজ বাড়িতে ফিরে যায় এবং সবাই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বাদী ও পরিবারের সদস্যরা ভিকটিমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। গত ১ জুন দুপুর ২টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভিকটিম মো. সাজু মিয়ার (৫৫) মৃত্যু হয়। এ ঘটনায় ভিকটিমের সঙ্গে থাকা তার তিনজন বন্ধুরও বিভিন্ন সময়ে মৃত্যু হয়।মামলা ও গ্রেপ্তারএ ঘটনার ধারাবাহিকতায় গত ২ জুন রংপুর জেলার মিঠাপুকুর থানায় আসামিদের বিরুদ্ধে মামলাটি দায়ের হয়। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও লোমহর্ষক হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। র্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার আশুলিয়ার নিরিবিলি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।র্যাব কর্মকর্তা জানান, এই ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা