ঢাকা    বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
ঢাকা    বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
গণবার্তা

উচ্চ সিসির গাড়িতে বাড়ছে কর, বৈদ্যুতিক যানেও প্রথমবার অগ্রিম কর

উচ্চ সিসির গাড়িতে বাড়ছে কর, বৈদ্যুতিক যানেও প্রথমবার অগ্রিম কর

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে উচ্চ সিসির ব্যক্তিগত গাড়ির ওপর অগ্রিম কর বাড়ানো হয়েছে। ফলে আগামীতে উচ্চ সিসির গাড়ির দাম বাড়বে। একই সঙ্গে বৈদ্যুতিক মোটরযানের জন্যও প্রথমবারের মতো ক্ষমতাভিত্তিক অগ্রিম কর আরোপ করা হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রায় আগামী অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট দিয়েছেন তিনি।

এই বাজেটের অর্থ সংগ্রহ করতে অর্থমন্ত্রী উচ্চ সিসির গাড়ি থেকে বাড়তি অর্থ আয়ের পরিকল্পনা করেছেন। এ জন্য অগ্রিম কর বাড়ানো হয়েছে।

২ হাজার ৫০০ সিসির ওপরে গাড়ির কর বাড়ল

আগামী অর্থবছরে ১ হাজার ৫০০ সিসির নিচের ব্যক্তিগত গাড়ির জন্য অগ্রিম কর অপরিবর্তিত রেখে ২৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১ হাজার ৫০০ থেকে ২ হাজার সিসি পর্যন্ত গাড়ির জন্য ৫০ হাজার টাকা এবং ২ হাজার থেকে ২ হাজার ৫০০ সিসি পর্যন্ত গাড়ির জন্য ৭৫ হাজার টাকা অগ্রিম কর বহাল থাকবে।

তবে ২ হাজার ৫০০ সিসির বেশি ক্ষমতার গাড়ির ক্ষেত্রে করের হার বাড়ানো হয়েছে—

  • ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার সিসি: বর্তমান ১ লাখ ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ২ লাখ টাকা

  • ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার সিসি: বর্তমান ১ লাখ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ২ লাখ ৫০ হাজার টাকা

সাড়ে ৩ হাজার সিসির উপরে নতুন স্তরভিত্তিক কাঠামো

বর্তমানে সাড়ে ৩ হাজার সিসির বেশি সব ধরনের গাড়ির জন্য ২ লাখ টাকা অগ্রিম কর নির্ধারিত থাকলেও আগামী অর্থবছরে এ শ্রেণিতে নতুন স্তরভিত্তিক কাঠামো চালু করা হয়েছে—

  • সাড়ে ৩ হাজার থেকে সাড়ে ৪ হাজার সিসি পর্যন্ত: ৪ লাখ টাকা

  • সাড়ে ৪ হাজার সিসির বেশি: ৫ লাখ টাকা

মাইক্রোবাস ও ডাবল কেবিন পিকআপে কর বাড়ছে

অন্যদিকে মাইক্রোবাস ও ডাবল কেবিন পিকআপের ক্ষেত্রেও কর বাড়ানো হয়েছে। আগামী অর্থবছরে প্রতিটি মাইক্রোবাস ও ডাবল কেবিন পিকআপের জন্য অগ্রিম কর ৪০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে মাইক্রোবাসের ক্ষেত্রে এ করের পরিমাণ ৩০ হাজার টাকা।

বৈদ্যুতিক যানেও প্রথমবার অগ্রিম কর

এদিকে বৈদ্যুতিক মোটরযানকে নতুন করে অগ্রিম করের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী অর্থবছরে ক্ষমতাভিত্তিক এই কর নির্ধারণ করা হয়েছে—

  • ২০১ থেকে ৩০০ কিলোওয়াট: ৫০ হাজার টাকা

  • ৩০১ থেকে ৪০০ কিলোওয়াট: ৭৫ হাজার টাকা

  • ৪০১ কিলোওয়াটের বেশি: ১ লাখ টাকা

এখন পর্যন্ত বৈদ্যুতিক গাড়িগুলোকে কর ছাড় দিয়ে পরিবেশবান্ধব যান হিসেবে প্রচার করা হলেও নতুন এ সিদ্ধান্তের ফলে বৈদ্যুতিক গাড়ির দাম বাড়বে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

গাড়ি বিক্রিতে প্রভাব পড়ার শঙ্কা

গাড়ি শোরুম মালিক ও আমদানিকারকরা বলছেন, উচ্চ সিসির গাড়িতে কর বাড়ানোর ফলে গাড়ির দাম উল্লেখযোগ্য হারে বাড়বে। এতে ইতোমধ্যে মন্দায় থাকা বিলাসবহুল গাড়ির বাজারে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন তারা। তবে সরকারি কোষাগারে অতিরিক্ত রাজস্ব আসবে বলেও মনে করছেন বিশ্লেষকরা।

বৈদ্যুতিক গাড়িতে অগ্রিম কর আরোপের ফলে বিকল্প জ্বালানির যানকে উৎসাহিত করতে সরকারের নেওয়া পদক্ষেপের সূত্রপাত আবার নতুন করে কর আরোপে গিয়ে বাজারে প্রতিকূল প্রভাব পড়তে পারে বলে অভিযোগ উঠেছে। এই সিদ্ধান্ত পরিবেশবান্ধব যানের ব্যবহার নিরুৎসাহিত করার শঙ্কা তৈরি করেছে।

বিষয় : জাতীয় বাজেট ২০২৬

আপনার মতামত লিখুন

গণবার্তা

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬


উচ্চ সিসির গাড়িতে বাড়ছে কর, বৈদ্যুতিক যানেও প্রথমবার অগ্রিম কর

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image
আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে উচ্চ সিসির ব্যক্তিগত গাড়ির ওপর অগ্রিম কর বাড়ানো হয়েছে। ফলে আগামীতে উচ্চ সিসির গাড়ির দাম বাড়বে। একই সঙ্গে বৈদ্যুতিক মোটরযানের জন্যও প্রথমবারের মতো ক্ষমতাভিত্তিক অগ্রিম কর আরোপ করা হয়েছে।বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রায় আগামী অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট দিয়েছেন তিনি।এই বাজেটের অর্থ সংগ্রহ করতে অর্থমন্ত্রী উচ্চ সিসির গাড়ি থেকে বাড়তি অর্থ আয়ের পরিকল্পনা করেছেন। এ জন্য অগ্রিম কর বাড়ানো হয়েছে।২ হাজার ৫০০ সিসির ওপরে গাড়ির কর বাড়লআগামী অর্থবছরে ১ হাজার ৫০০ সিসির নিচের ব্যক্তিগত গাড়ির জন্য অগ্রিম কর অপরিবর্তিত রেখে ২৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১ হাজার ৫০০ থেকে ২ হাজার সিসি পর্যন্ত গাড়ির জন্য ৫০ হাজার টাকা এবং ২ হাজার থেকে ২ হাজার ৫০০ সিসি পর্যন্ত গাড়ির জন্য ৭৫ হাজার টাকা অগ্রিম কর বহাল থাকবে।তবে ২ হাজার ৫০০ সিসির বেশি ক্ষমতার গাড়ির ক্ষেত্রে করের হার বাড়ানো হয়েছে—২ হাজার ৫০০ থেকে ৩ হাজার সিসি: বর্তমান ১ লাখ ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ২ লাখ টাকা৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার সিসি: বর্তমান ১ লাখ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ২ লাখ ৫০ হাজার টাকাসাড়ে ৩ হাজার সিসির উপরে নতুন স্তরভিত্তিক কাঠামোবর্তমানে সাড়ে ৩ হাজার সিসির বেশি সব ধরনের গাড়ির জন্য ২ লাখ টাকা অগ্রিম কর নির্ধারিত থাকলেও আগামী অর্থবছরে এ শ্রেণিতে নতুন স্তরভিত্তিক কাঠামো চালু করা হয়েছে—সাড়ে ৩ হাজার থেকে সাড়ে ৪ হাজার সিসি পর্যন্ত: ৪ লাখ টাকাসাড়ে ৪ হাজার সিসির বেশি: ৫ লাখ টাকামাইক্রোবাস ও ডাবল কেবিন পিকআপে কর বাড়ছেঅন্যদিকে মাইক্রোবাস ও ডাবল কেবিন পিকআপের ক্ষেত্রেও কর বাড়ানো হয়েছে। আগামী অর্থবছরে প্রতিটি মাইক্রোবাস ও ডাবল কেবিন পিকআপের জন্য অগ্রিম কর ৪০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে মাইক্রোবাসের ক্ষেত্রে এ করের পরিমাণ ৩০ হাজার টাকা।বৈদ্যুতিক যানেও প্রথমবার অগ্রিম করএদিকে বৈদ্যুতিক মোটরযানকে নতুন করে অগ্রিম করের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী অর্থবছরে ক্ষমতাভিত্তিক এই কর নির্ধারণ করা হয়েছে—২০১ থেকে ৩০০ কিলোওয়াট: ৫০ হাজার টাকা৩০১ থেকে ৪০০ কিলোওয়াট: ৭৫ হাজার টাকা৪০১ কিলোওয়াটের বেশি: ১ লাখ টাকাএখন পর্যন্ত বৈদ্যুতিক গাড়িগুলোকে কর ছাড় দিয়ে পরিবেশবান্ধব যান হিসেবে প্রচার করা হলেও নতুন এ সিদ্ধান্তের ফলে বৈদ্যুতিক গাড়ির দাম বাড়বে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।গাড়ি বিক্রিতে প্রভাব পড়ার শঙ্কাগাড়ি শোরুম মালিক ও আমদানিকারকরা বলছেন, উচ্চ সিসির গাড়িতে কর বাড়ানোর ফলে গাড়ির দাম উল্লেখযোগ্য হারে বাড়বে। এতে ইতোমধ্যে মন্দায় থাকা বিলাসবহুল গাড়ির বাজারে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন তারা। তবে সরকারি কোষাগারে অতিরিক্ত রাজস্ব আসবে বলেও মনে করছেন বিশ্লেষকরা।বৈদ্যুতিক গাড়িতে অগ্রিম কর আরোপের ফলে বিকল্প জ্বালানির যানকে উৎসাহিত করতে সরকারের নেওয়া পদক্ষেপের সূত্রপাত আবার নতুন করে কর আরোপে গিয়ে বাজারে প্রতিকূল প্রভাব পড়তে পারে বলে অভিযোগ উঠেছে। এই সিদ্ধান্ত পরিবেশবান্ধব যানের ব্যবহার নিরুৎসাহিত করার শঙ্কা তৈরি করেছে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা