ঢাকা    শুক্রবার, ১২ জুন ২০২৬
ঢাকা    শুক্রবার, ১২ জুন ২০২৬
গণবার্তা

কুমিল্লায় ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা জিসান নিখোঁজ

কুমিল্লায় ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা জিসান নিখোঁজ

 বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক ও কুমিল্লা জেলা পশ্চিমের সাবেক সভাপতি জিসান আহম্মেদ প্রধান নিখোঁজ হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে কুমিল্লার দাউদকান্দি মডেল মসজিদে এশার নামাজ আদায় করার পর থেকে তাঁর আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

পরিবার ও দলীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে ওই মসজিদে নামাজ পড়েন জিসান। নামাজ শেষে বাড়ি ফেরার কথা ছিল তাঁর। কিন্তু তিনি আর বাড়ি পৌঁছাননি। এরপর থেকেই পরিবারের সদস্যরা তাঁকে খুঁজছেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর বর্তমান ছাত্র পরিবহন সম্পাদক মো. আসিফ আব্দুল্লাহ। তিনি গণমাধ্যমকে জানান, পরিবার ইতোমধ্যে থানায় বিষয়টি জানিয়েছে। আশপাশের এলাকায় খোঁজাখুঁজি চলছে। কিন্তু এখনো পর্যন্ত জিসানের কোনো হদিস মেলেনি।

পারিবারিক সূত্রে আরও জানা যায়, জিসানের ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে। সবশেষ অনলাইন মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে গতকাল রাত ৮টা ২৯ মিনিটে তাকে সক্রিয় (অ্যাক্টিভ) দেখা গিয়েছিল। ঠিক এর কিছুক্ষণ পরেই তাঁর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

জিসান আহম্মেদ প্রধান কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। তাঁর নিখোঁজের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ প্রকাশ করছেন অনুসারী ও সহকর্মীরা।

পরিবারের পক্ষ থেকে এলাকাবাসী ও সাধারণ মানুষের কাছে দোয়া চেয়ে জানানো হয়েছে, যেন জিসানকে দ্রুত সুস্থ অবস্থায় ফিরে পাওয়া যায়। সংশ্লিষ্ট থানা পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানিয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক বা কোনো মামলার তথ্য জানায়নি তারা।

জিসানের নিখোঁজের ঘটনায় এলাকায় শঙ্কা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁর সন্ধান পাওয়ার আশা প্রকাশ করেছেন।

বিষয় : বাংলাদেশ সলামী ছাত্রশিবির

আপনার মতামত লিখুন

গণবার্তা

শুক্রবার, ১২ জুন ২০২৬


কুমিল্লায় ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা জিসান নিখোঁজ

প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

featured Image
 বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক ও কুমিল্লা জেলা পশ্চিমের সাবেক সভাপতি জিসান আহম্মেদ প্রধান নিখোঁজ হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে কুমিল্লার দাউদকান্দি মডেল মসজিদে এশার নামাজ আদায় করার পর থেকে তাঁর আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।পরিবার ও দলীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে ওই মসজিদে নামাজ পড়েন জিসান। নামাজ শেষে বাড়ি ফেরার কথা ছিল তাঁর। কিন্তু তিনি আর বাড়ি পৌঁছাননি। এরপর থেকেই পরিবারের সদস্যরা তাঁকে খুঁজছেন।এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর বর্তমান ছাত্র পরিবহন সম্পাদক মো. আসিফ আব্দুল্লাহ। তিনি গণমাধ্যমকে জানান, পরিবার ইতোমধ্যে থানায় বিষয়টি জানিয়েছে। আশপাশের এলাকায় খোঁজাখুঁজি চলছে। কিন্তু এখনো পর্যন্ত জিসানের কোনো হদিস মেলেনি।পারিবারিক সূত্রে আরও জানা যায়, জিসানের ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে। সবশেষ অনলাইন মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে গতকাল রাত ৮টা ২৯ মিনিটে তাকে সক্রিয় (অ্যাক্টিভ) দেখা গিয়েছিল। ঠিক এর কিছুক্ষণ পরেই তাঁর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।জিসান আহম্মেদ প্রধান কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। তাঁর নিখোঁজের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ প্রকাশ করছেন অনুসারী ও সহকর্মীরা।পরিবারের পক্ষ থেকে এলাকাবাসী ও সাধারণ মানুষের কাছে দোয়া চেয়ে জানানো হয়েছে, যেন জিসানকে দ্রুত সুস্থ অবস্থায় ফিরে পাওয়া যায়। সংশ্লিষ্ট থানা পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানিয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক বা কোনো মামলার তথ্য জানায়নি তারা।জিসানের নিখোঁজের ঘটনায় এলাকায় শঙ্কা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁর সন্ধান পাওয়ার আশা প্রকাশ করেছেন।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা