ঢাকা    রোববার, ১৪ জুন ২০২৬
ঢাকা    রোববার, ১৪ জুন ২০২৬
গণবার্তা

যুক্তরাষ্ট্রে এফ/এ-১৮ হর্নেট যুদ্ধবিমান বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রে এফ/এ-১৮ হর্নেট যুদ্ধবিমান বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে একটি মার্কিন সামরিক যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় স্থানীয় বনাঞ্চলে আগুন লাগার খবর পাওয়া গেছে। শনিবার (১৩ জুন) এই দুর্ঘটনা ঘটেছে বলে সংবাদ প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার আগে যুদ্ধবিমানের পাইলট সফলভাবে ইজেক্ট (বিমান থেকে বেরিয়ে) করতে সক্ষম হন। তিনি সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে।

ক্যালিফোর্নিয়ার মেরিন কোর এয়ার স্টেশন মিরামার ঘাঁটিতে মোতায়েন থাকা এফ/এ-১৮ হর্নেট যুদ্ধবিমানটি নিয়মিত প্রশিক্ষণ মিশনে অংশ নেওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়।

বিমানটি ওয়াশিংটনের রিমরক লেকের কাছে বিধ্বস্ত হয়। এর ফলে বনাঞ্চলে জরুরি অগ্নিনির্বাপণ অভিযান শুরু করা হয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে এখনো বিধ্বস্তের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রযুক্তিগত ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটতে পারে। তবে তদন্ত চলছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রচণ্ড বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর কিছুক্ষণের মধ্যেই বিমানটির ধ্বংসাবশেষে আগুন ধরে যায় এবং তা ছড়িয়ে পড়ে আশপাশের বনাঞ্চলে।

পাইলটকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তার শারীরিক অবস্থা স্থিতিশিত বলে জানা গেছে। এফ/এ-১৮ হর্নেট যুক্তরাষ্ট্রের বহুল ব্যবহৃত যুদ্ধবিমান। এটি সাধারণত বিমানবাহী রণতরী থেকে উড্ডয়ন করে এবং আকাশযুদ্ধ ও স্থল লক্ষ্যবস্তু ধ্বংসে সক্ষম।

স্থানীয় ফায়ার সার্ভিস ও বনরক্ষী বাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখন পর্যন্ত কোনো বাড়িঘরে বা জনবসতিতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ঘটনাটি তদন্ত করছে মার্কিন নৌবাহিনী ও মেরিন কর্পসের যৌথ টিম। সংশ্লিষ্ট এলাকায় সাময়িকভাবে প্রশিক্ষণ কার্যক্রম স্থগিত করা হয়েছে।

বিষয় : ইরান-আমেরিকা-ইসরাইল যুদ্ধ যুদ্ধবিমান বিধ্বস্ত ওয়াশিংটন অঙ্গরাজ্য

আপনার মতামত লিখুন

গণবার্তা

রোববার, ১৪ জুন ২০২৬


যুক্তরাষ্ট্রে এফ/এ-১৮ হর্নেট যুদ্ধবিমান বিধ্বস্ত

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে একটি মার্কিন সামরিক যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় স্থানীয় বনাঞ্চলে আগুন লাগার খবর পাওয়া গেছে। শনিবার (১৩ জুন) এই দুর্ঘটনা ঘটেছে বলে সংবাদ প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার আগে যুদ্ধবিমানের পাইলট সফলভাবে ইজেক্ট (বিমান থেকে বেরিয়ে) করতে সক্ষম হন। তিনি সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে।ক্যালিফোর্নিয়ার মেরিন কোর এয়ার স্টেশন মিরামার ঘাঁটিতে মোতায়েন থাকা এফ/এ-১৮ হর্নেট যুদ্ধবিমানটি নিয়মিত প্রশিক্ষণ মিশনে অংশ নেওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়।বিমানটি ওয়াশিংটনের রিমরক লেকের কাছে বিধ্বস্ত হয়। এর ফলে বনাঞ্চলে জরুরি অগ্নিনির্বাপণ অভিযান শুরু করা হয়েছে।মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে এখনো বিধ্বস্তের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রযুক্তিগত ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটতে পারে। তবে তদন্ত চলছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রচণ্ড বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর কিছুক্ষণের মধ্যেই বিমানটির ধ্বংসাবশেষে আগুন ধরে যায় এবং তা ছড়িয়ে পড়ে আশপাশের বনাঞ্চলে।পাইলটকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তার শারীরিক অবস্থা স্থিতিশিত বলে জানা গেছে। এফ/এ-১৮ হর্নেট যুক্তরাষ্ট্রের বহুল ব্যবহৃত যুদ্ধবিমান। এটি সাধারণত বিমানবাহী রণতরী থেকে উড্ডয়ন করে এবং আকাশযুদ্ধ ও স্থল লক্ষ্যবস্তু ধ্বংসে সক্ষম।স্থানীয় ফায়ার সার্ভিস ও বনরক্ষী বাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখন পর্যন্ত কোনো বাড়িঘরে বা জনবসতিতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।ঘটনাটি তদন্ত করছে মার্কিন নৌবাহিনী ও মেরিন কর্পসের যৌথ টিম। সংশ্লিষ্ট এলাকায় সাময়িকভাবে প্রশিক্ষণ কার্যক্রম স্থগিত করা হয়েছে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা