ঢাকা    মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
গণবার্তা

পুলিশের ইউনিফর্মে আবারও পরিবর্তন

পুলিশের ইউনিফর্মে আবারও পরিবর্তন

আবারও বাংলাদেশ পুলিশের ইউনিফর্মে পরিবর্তন আনা হয়েছে। নতুন সংশোধনী অনুযায়ী, জেলা পুলিশ ও অধিকাংশ ইউনিটের সদস্যদের শার্ট হবে গাঢ় নীল (ডিপ ব্লু) রঙের এবং প্যান্ট হবে খাকি রঙের। আর মেট্রোপলিটন পুলিশের জন্য শার্টের রং নির্ধারণ করা হয়েছে হালকা জলপাই (লাইট অলিভ)। বৃহস্পতিবার প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। পুলিশ আইন, ১৮৬১-এর ১২ ধারা অনুযায়ী সরকারের অনুমোদনক্রমে মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) পুলিশ ড্রেস রুলস, ২০২৫-এর সংশোধনী জারি করেন। গেজেটে আইজিপি মো. আলী হোসেন ফকির স্বাক্ষর করেন।

সংশোধিত বিধিমালা অনুযায়ী, আগে নির্ধারিত আয়রন রঙের শার্টের পরিবর্তে ডিপ ব্লু রঙের শার্ট এবং কফি (শেইল) রঙের প্যান্টের পরিবর্তে খাকি রঙের ট্রাউজার ব্যবহার করা হবে। একই সঙ্গে জ্যাকেট, জার্সি, কার্ডিগান ও পুলওভারের রংও ডিপ ব্লু করা হয়েছে। তবে মেট্রোপলিটন পুলিশের ক্ষেত্রে জ্যাকেট ও শার্ট হবে লাইট অলিভ রঙের। এ ছাড়া নারী পুলিশ সদস্যদের পোশাকেও পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত বিধান অনুযায়ী, নারী সদস্যরা ডিপ ব্লু শাড়ির সঙ্গে ডিপ ব্লু ব্লাউজ পরতে পারবেন। মেট্রোপলিটন পুলিশের নারী সদস্যদের ক্ষেত্রে ডিপ ব্লু শাড়ির সঙ্গে লাইট অলিভ ব্লাউজ পরার বিধান রাখা হয়েছে। ট্রাফিক ইউনিটে কর্মরত বা মাথা ঢাকতে ইচ্ছুক নারী সদস্যরা সারা বছর ফুল স্লিভ শার্ট বা ব্লাউজ পরতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের একটি সূত্র জানিয়েছে, এই পরিবর্তনের মাধ্যমে পুলিশের ইউনিফর্মকে আরও আধুনিক ও স্বতন্ত্র রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে। ইউনিফর্ম ডিজাইনে আমেরিকা ও যুক্তরাজ্যের পুলিশ বাহিনীর পোশাক থেকে ধারণা নেওয়া হয়েছে। সূত্রটি আরও জানায়, ডিপ ব্লু রং এবং খাকি প্যান্ট বাংলাদেশের আবহাওয়া ও পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। অন্যদিকে মেট্রোপলিটন পুলিশের জন্য হালকা জলপাই রং নির্বাচন করা হয়েছে, যা শহর এলাকার পরিবেশের সঙ্গে মানানসই এবং সহজে নজরে পড়ে। এই ইউনিফর্ম পরিবর্তন কোনোভাবেই পুলিশের কাজে প্রভাব ফেলবে না এবং ইতিমধ্যে নতুন ইউনিফর্ম তৈরির কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

 পুলিশ সদস্যরা আগামী কয়েক মাসের মধ্যেই নতুন ইউনিফর্ম পরিধান করতে শুরু করবেন। এদিকে সাধারণ মানুষ ও সামাজিক যোগাযোগমাধ্যমে এই পরিবর্তন নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ নতুন ইউনিফর্মকে আধুনিক ও আকর্ষণীয় বললেও, অনেকেই প্রশ্ন তুলেছেন যে পোশাক পরিবর্তনের চেয়ে পুলিশের কার্যক্ষমতা ও সেবার মান উন্নয়নে বেশি জোর দেওয়া উচিত। তবে পুলিশ প্রশাসন জানিয়েছে, ইউনিফর্ম পরিবর্তনের পাশাপাশি পুলিশের দক্ষতা, সেবার মান ও জনবান্ধব কার্যক্রমও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

গণবার্তা

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬


পুলিশের ইউনিফর্মে আবারও পরিবর্তন

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image
আবারও বাংলাদেশ পুলিশের ইউনিফর্মে পরিবর্তন আনা হয়েছে। নতুন সংশোধনী অনুযায়ী, জেলা পুলিশ ও অধিকাংশ ইউনিটের সদস্যদের শার্ট হবে গাঢ় নীল (ডিপ ব্লু) রঙের এবং প্যান্ট হবে খাকি রঙের। আর মেট্রোপলিটন পুলিশের জন্য শার্টের রং নির্ধারণ করা হয়েছে হালকা জলপাই (লাইট অলিভ)। বৃহস্পতিবার প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। পুলিশ আইন, ১৮৬১-এর ১২ ধারা অনুযায়ী সরকারের অনুমোদনক্রমে মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) পুলিশ ড্রেস রুলস, ২০২৫-এর সংশোধনী জারি করেন। গেজেটে আইজিপি মো. আলী হোসেন ফকির স্বাক্ষর করেন।সংশোধিত বিধিমালা অনুযায়ী, আগে নির্ধারিত আয়রন রঙের শার্টের পরিবর্তে ডিপ ব্লু রঙের শার্ট এবং কফি (শেইল) রঙের প্যান্টের পরিবর্তে খাকি রঙের ট্রাউজার ব্যবহার করা হবে। একই সঙ্গে জ্যাকেট, জার্সি, কার্ডিগান ও পুলওভারের রংও ডিপ ব্লু করা হয়েছে। তবে মেট্রোপলিটন পুলিশের ক্ষেত্রে জ্যাকেট ও শার্ট হবে লাইট অলিভ রঙের। এ ছাড়া নারী পুলিশ সদস্যদের পোশাকেও পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত বিধান অনুযায়ী, নারী সদস্যরা ডিপ ব্লু শাড়ির সঙ্গে ডিপ ব্লু ব্লাউজ পরতে পারবেন। মেট্রোপলিটন পুলিশের নারী সদস্যদের ক্ষেত্রে ডিপ ব্লু শাড়ির সঙ্গে লাইট অলিভ ব্লাউজ পরার বিধান রাখা হয়েছে। ট্রাফিক ইউনিটে কর্মরত বা মাথা ঢাকতে ইচ্ছুক নারী সদস্যরা সারা বছর ফুল স্লিভ শার্ট বা ব্লাউজ পরতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।পুলিশ সদর দপ্তরের একটি সূত্র জানিয়েছে, এই পরিবর্তনের মাধ্যমে পুলিশের ইউনিফর্মকে আরও আধুনিক ও স্বতন্ত্র রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে। ইউনিফর্ম ডিজাইনে আমেরিকা ও যুক্তরাজ্যের পুলিশ বাহিনীর পোশাক থেকে ধারণা নেওয়া হয়েছে। সূত্রটি আরও জানায়, ডিপ ব্লু রং এবং খাকি প্যান্ট বাংলাদেশের আবহাওয়া ও পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। অন্যদিকে মেট্রোপলিটন পুলিশের জন্য হালকা জলপাই রং নির্বাচন করা হয়েছে, যা শহর এলাকার পরিবেশের সঙ্গে মানানসই এবং সহজে নজরে পড়ে। এই ইউনিফর্ম পরিবর্তন কোনোভাবেই পুলিশের কাজে প্রভাব ফেলবে না এবং ইতিমধ্যে নতুন ইউনিফর্ম তৈরির কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। পুলিশ সদস্যরা আগামী কয়েক মাসের মধ্যেই নতুন ইউনিফর্ম পরিধান করতে শুরু করবেন। এদিকে সাধারণ মানুষ ও সামাজিক যোগাযোগমাধ্যমে এই পরিবর্তন নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ নতুন ইউনিফর্মকে আধুনিক ও আকর্ষণীয় বললেও, অনেকেই প্রশ্ন তুলেছেন যে পোশাক পরিবর্তনের চেয়ে পুলিশের কার্যক্ষমতা ও সেবার মান উন্নয়নে বেশি জোর দেওয়া উচিত। তবে পুলিশ প্রশাসন জানিয়েছে, ইউনিফর্ম পরিবর্তনের পাশাপাশি পুলিশের দক্ষতা, সেবার মান ও জনবান্ধব কার্যক্রমও অব্যাহত থাকবে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা