ঢাকা    শুক্রবার, ২৬ জুন ২০২৬
ঢাকা    শুক্রবার, ২৬ জুন ২০২৬
গণবার্তা

বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক

বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক

চীনের রাজধানী বেইজিংয়ে গ্রেট হল অব দ্য পিপলে শুক্রবার (২৬ জুন) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন।  

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, বৈঠকে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় তুলে ধরা হয়। উন্নয়ন, বাণিজ্য, বিনিয়োগ ও কৌশলগত সহযোগিতাসহ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বাংলাদেশ-চীন সম্পর্ক বহুমাত্রিক ক্ষেত্রে নতুন উচ্চতায় পৌঁছাবে।  

 প্রধানমন্ত্রী সঙ্গে রয়েছেন ২৪ সদস্যের প্রতিনিধিদল। প্রতিনিধিদলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এছাড়া প্রধানমন্ত্রীর পাঁচজন উপদেষ্টাও সফরসঙ্গী।  

২১ জুন মালয়েশিয়া সফরের মাধ্যমে প্রথম রাষ্ট্রীয় সফর শুরু করেন প্রধানমন্ত্রী। এরপর তিনি বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে অংশ নিতে দালিয়ানে যান এবং বুধবার বেইজিং পৌঁছান। সফরের শেষ দিনে তার কর্মসূচির মধ্যে রয়েছে ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে বৈঠক এবং চীনের জাতীয় জাদুঘর পরিদর্শন।  

চীন সফর শেষে শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশে রওনা হবেন।  

 এই বৈঠককে বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে, যেখানে কৌশলগত সহযোগিতা, বিনিয়োগ ও জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ আরও গভীর হবে বলে আশা করা হচ্ছে।  

আপনার মতামত লিখুন

গণবার্তা

শুক্রবার, ২৬ জুন ২০২৬


বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image
চীনের রাজধানী বেইজিংয়ে গ্রেট হল অব দ্য পিপলে শুক্রবার (২৬ জুন) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন।  প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, বৈঠকে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় তুলে ধরা হয়। উন্নয়ন, বাণিজ্য, বিনিয়োগ ও কৌশলগত সহযোগিতাসহ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বাংলাদেশ-চীন সম্পর্ক বহুমাত্রিক ক্ষেত্রে নতুন উচ্চতায় পৌঁছাবে।   প্রধানমন্ত্রী সঙ্গে রয়েছেন ২৪ সদস্যের প্রতিনিধিদল। প্রতিনিধিদলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এছাড়া প্রধানমন্ত্রীর পাঁচজন উপদেষ্টাও সফরসঙ্গী।  ২১ জুন মালয়েশিয়া সফরের মাধ্যমে প্রথম রাষ্ট্রীয় সফর শুরু করেন প্রধানমন্ত্রী। এরপর তিনি বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে অংশ নিতে দালিয়ানে যান এবং বুধবার বেইজিং পৌঁছান। সফরের শেষ দিনে তার কর্মসূচির মধ্যে রয়েছে ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে বৈঠক এবং চীনের জাতীয় জাদুঘর পরিদর্শন।  চীন সফর শেষে শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশে রওনা হবেন।   এই বৈঠককে বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে, যেখানে কৌশলগত সহযোগিতা, বিনিয়োগ ও জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ আরও গভীর হবে বলে আশা করা হচ্ছে।  

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা