ঢাকা    রোববার, ২৮ জুন ২০২৬
ঢাকা    রোববার, ২৮ জুন ২০২৬
গণবার্তা

বাজেট আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘হাল জামানার মুফতি’ আখ্যা জামায়াতের

বাজেট আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘হাল জামানার মুফতি’ আখ্যা জামায়াতের

জাতীয় সংসদে বাজেট আলোচনায় গতকাল শনিবার (২৭ জুন) উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যদের মধ্যে। জামায়াতে ইসলামীর এমপি শাহজাহান চৌধুরী স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সমালোচনা করে তাকে ‘হাল জামানার মুফতি’ বলে মন্তব্য করেন । চট্টগ্রাম-১৫ আসনের এই সংসদ সদস্য বলেন, ‘চট্টগ্রামে এখন বলা হচ্ছে ফতোয়ার জন্য আর মাদ্রাসায় যেতে হবে না, ফতোয়া এখন পার্লামেন্টেই দেওয়া হয়’ এবং ‘ফতোয়ার জন্য তারা আর হাটহাজারী, পটিয়া বা লালবাগে যাবেন না, বরং এই মহান পার্লামেন্টেই যার কাছ থেকে ফতোয়া পাওয়া যাচ্ছে, তার কাছ থেকেই ফতোয়া নেবেন’ । তিনি অভিযোগ করেন, যারা জামায়াতে ইসলামীকে ইসলামি দল নয় বলে ফতোয়া দিচ্ছেন তাদের জামায়াত সম্পর্কে ১০০ বছরের ইতিহাস জানতে হবে ।

শাহজাহান চৌধুরীর বক্তব্যের পর বিএনপির সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক বক্তব্য দেন । তিনি জামায়াত নেতার বক্তব্যের তীব্র সমালোচনা করে সংসদকে উত্তপ্ত না করার অনুরোধ জানান এবং বলেন, ‘নিজেদের কথা নিজেরাই বিচার করা উচিত’ । তিনি ১৯৭১ সালে জামায়াতের ভূমিকা এবং মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের দিকে তাকানোর আহ্বান জানিয়ে বলেন, স্বাধীনতার ঠিক একদিন আগে কারা বাংলাদেশকে বুদ্ধিজীবীশূন্য করার জন্য হত্যাকাণ্ড সংগঠিত করেছিল তা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, জুলাই বিপ্লবের শহীদদের স্মরণ করলেও ১৯৭১ সালকে ভুলে যাওয়া যাবে না এবং মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানোর দাবি জানান ।

এছাড়া নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান কর ফাঁকি ও বাজেট সংস্কার নিয়ে কথা বলেন। তিনি বড় করপোরেট হাউস ও কোম্পানিগুলোর সঠিক কর না দেওয়ার প্রবণতার সমালোচনা করেন এবং কর্তৃপক্ষের সঠিক তদারকির অভাবকে দায়ী করেন। তিনি দেশের অর্থবছর জুন-জুলাইয়ের পরিবর্তে জানুয়ারি-ডিসেম্বর করার প্রস্তাব দিয়ে বলেন, প্রতি তিন বা ছয় মাস পর পর সংসদে রাজস্ব আদায় ও বাজেট নিয়ে ব্রিফিংয়ের ব্যবস্থা করলে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে এবং অতীতের ‘উন্নয়নের জন্য দুর্নীতি’ সংস্কৃতির কারণে দেশে অবকাঠামোগত কোনো টেকসই সুবিধা পাওয়া যায়নি ও দেশ ধ্বংসের মুখে পড়েছে বলেও তিনি ক্ষোভ প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন

গণবার্তা

রোববার, ২৮ জুন ২০২৬


বাজেট আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘হাল জামানার মুফতি’ আখ্যা জামায়াতের

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image
জাতীয় সংসদে বাজেট আলোচনায় গতকাল শনিবার (২৭ জুন) উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যদের মধ্যে। জামায়াতে ইসলামীর এমপি শাহজাহান চৌধুরী স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সমালোচনা করে তাকে ‘হাল জামানার মুফতি’ বলে মন্তব্য করেন । চট্টগ্রাম-১৫ আসনের এই সংসদ সদস্য বলেন, ‘চট্টগ্রামে এখন বলা হচ্ছে ফতোয়ার জন্য আর মাদ্রাসায় যেতে হবে না, ফতোয়া এখন পার্লামেন্টেই দেওয়া হয়’ এবং ‘ফতোয়ার জন্য তারা আর হাটহাজারী, পটিয়া বা লালবাগে যাবেন না, বরং এই মহান পার্লামেন্টেই যার কাছ থেকে ফতোয়া পাওয়া যাচ্ছে, তার কাছ থেকেই ফতোয়া নেবেন’ । তিনি অভিযোগ করেন, যারা জামায়াতে ইসলামীকে ইসলামি দল নয় বলে ফতোয়া দিচ্ছেন তাদের জামায়াত সম্পর্কে ১০০ বছরের ইতিহাস জানতে হবে ।শাহজাহান চৌধুরীর বক্তব্যের পর বিএনপির সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক বক্তব্য দেন । তিনি জামায়াত নেতার বক্তব্যের তীব্র সমালোচনা করে সংসদকে উত্তপ্ত না করার অনুরোধ জানান এবং বলেন, ‘নিজেদের কথা নিজেরাই বিচার করা উচিত’ । তিনি ১৯৭১ সালে জামায়াতের ভূমিকা এবং মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের দিকে তাকানোর আহ্বান জানিয়ে বলেন, স্বাধীনতার ঠিক একদিন আগে কারা বাংলাদেশকে বুদ্ধিজীবীশূন্য করার জন্য হত্যাকাণ্ড সংগঠিত করেছিল তা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, জুলাই বিপ্লবের শহীদদের স্মরণ করলেও ১৯৭১ সালকে ভুলে যাওয়া যাবে না এবং মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানোর দাবি জানান ।এছাড়া নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান কর ফাঁকি ও বাজেট সংস্কার নিয়ে কথা বলেন। তিনি বড় করপোরেট হাউস ও কোম্পানিগুলোর সঠিক কর না দেওয়ার প্রবণতার সমালোচনা করেন এবং কর্তৃপক্ষের সঠিক তদারকির অভাবকে দায়ী করেন। তিনি দেশের অর্থবছর জুন-জুলাইয়ের পরিবর্তে জানুয়ারি-ডিসেম্বর করার প্রস্তাব দিয়ে বলেন, প্রতি তিন বা ছয় মাস পর পর সংসদে রাজস্ব আদায় ও বাজেট নিয়ে ব্রিফিংয়ের ব্যবস্থা করলে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে এবং অতীতের ‘উন্নয়নের জন্য দুর্নীতি’ সংস্কৃতির কারণে দেশে অবকাঠামোগত কোনো টেকসই সুবিধা পাওয়া যায়নি ও দেশ ধ্বংসের মুখে পড়েছে বলেও তিনি ক্ষোভ প্রকাশ করেন।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা