ঢাকা    বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
ঢাকা    বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
গণবার্তা

রাজু বাহাদুর অন্য হাতির আক্রমণে আহত, চিকিৎসায় থাই চিকিৎসক দল

রাজু বাহাদুর অন্য হাতির আক্রমণে আহত, চিকিৎসায় থাই চিকিৎসক দল

নারায়ণগঞ্জ থেকে উদ্ধার হওয়া হাতি ‘রাজু বাহাদুর’ অন্য হাতির আক্রমণে আহত হয়ে গাজীপুর সাফারি পার্কে চিকিৎসাধীন। বুধবার (৮ জুলাই) রাত ১১টার দিকে সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান জানান, হাতিটি আগের তুলনায় কম খাবার খাচ্ছে এবং এখনো দাঁড়াতে পারছে না। প্রাণীটিকে সুস্থ করে তুলতে সর্বোচ্চ চেষ্টা করছেন তারা।

গাজীপুর সাফারি পার্কের বন্য প্রাণী চিকিৎসক হাতেম সাজ্জাদ মো. জুলকার নাইন বলেন, হাতিটির একটি পা ভেঙে গেছে এবং অন্য পায়েও আঘাত আছে। থাইল্যান্ড থেকে আসা বিশেষজ্ঞ দল ও দেশীয় চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে সাফারি পার্কের হাতিশালায় এর চিকিৎসা চলছে। এছাড়া শ্রীলঙ্কার চিকিৎসকদের সঙ্গেও পরামর্শ করা হয়েছে। হাতিটির বর্তমান শারীরিক অবস্থা ভালো নয় বলেও জানান তিনি।

বন বিভাগ সূত্রে জানা যায়, ২০২৫ সালের জানুয়ারিতে বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট নারায়ণগঞ্জ থেকে ‘রাজু বাহাদুর’ নামের হাতিটিকে উদ্ধার করে। মো. আতিকুর রহমান নামের এক ব্যক্তির মালিকানাধীন হাতিটি রাস্তায় ও বিভিন্ন বাজারে চাঁদাবাজির কাজে ব্যবহৃত হতো। খবর পেয়ে বন বিভাগ হাতিটিকে উদ্ধার করে সাফারি পার্কের হাতিশালায় নেয়। হাতিটির বয়স এখন ১০ বছরের বেশি।

পার্ক কর্তৃপক্ষ জানায়, গত ২৪ মে হাতিশালায় হাতিটির ওপর সাফারি পার্কের অন্য একটি হাতি আক্রমণ করে। আক্রমণের ধাক্কায় সে মাটিতে পড়ে গিয়ে পায়ে গুরুতর আঘাত পায়। ঘটনার পর একটি ক্রেন এনে হাতিটিকে সেখান থেকে তুলে বালুর ওপর রাখা হয়। চিকিৎসকেরা এক্স-রে করে নিশ্চিত করেছেন, অন্য হাতির আক্রমণে পড়ে যাওয়ার কারণে ‘রাজু বাহাদুর’-এর পা ভেঙে গেছে।

আহত হাতিটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গত ৪ জুন থাইল্যান্ড থেকে বিশেষজ্ঞ বন্য প্রাণী চিকিৎসক দল আনা হয়। বিদেশি বিশেষজ্ঞদের পরামর্শে হাতিটির চিকিৎসা অব্যাহত রয়েছে। হাতিটি সুস্থ হয়ে উঠতে আরও কিছু সময় লাগতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পরিবেশবাদী ও প্রাণিপ্রেমীরা হাতিটির দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং এ ধরনের বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসনে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

গণবার্তা

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬


রাজু বাহাদুর অন্য হাতির আক্রমণে আহত, চিকিৎসায় থাই চিকিৎসক দল

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image
নারায়ণগঞ্জ থেকে উদ্ধার হওয়া হাতি ‘রাজু বাহাদুর’ অন্য হাতির আক্রমণে আহত হয়ে গাজীপুর সাফারি পার্কে চিকিৎসাধীন। বুধবার (৮ জুলাই) রাত ১১টার দিকে সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান জানান, হাতিটি আগের তুলনায় কম খাবার খাচ্ছে এবং এখনো দাঁড়াতে পারছে না। প্রাণীটিকে সুস্থ করে তুলতে সর্বোচ্চ চেষ্টা করছেন তারা।গাজীপুর সাফারি পার্কের বন্য প্রাণী চিকিৎসক হাতেম সাজ্জাদ মো. জুলকার নাইন বলেন, হাতিটির একটি পা ভেঙে গেছে এবং অন্য পায়েও আঘাত আছে। থাইল্যান্ড থেকে আসা বিশেষজ্ঞ দল ও দেশীয় চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে সাফারি পার্কের হাতিশালায় এর চিকিৎসা চলছে। এছাড়া শ্রীলঙ্কার চিকিৎসকদের সঙ্গেও পরামর্শ করা হয়েছে। হাতিটির বর্তমান শারীরিক অবস্থা ভালো নয় বলেও জানান তিনি।বন বিভাগ সূত্রে জানা যায়, ২০২৫ সালের জানুয়ারিতে বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট নারায়ণগঞ্জ থেকে ‘রাজু বাহাদুর’ নামের হাতিটিকে উদ্ধার করে। মো. আতিকুর রহমান নামের এক ব্যক্তির মালিকানাধীন হাতিটি রাস্তায় ও বিভিন্ন বাজারে চাঁদাবাজির কাজে ব্যবহৃত হতো। খবর পেয়ে বন বিভাগ হাতিটিকে উদ্ধার করে সাফারি পার্কের হাতিশালায় নেয়। হাতিটির বয়স এখন ১০ বছরের বেশি।পার্ক কর্তৃপক্ষ জানায়, গত ২৪ মে হাতিশালায় হাতিটির ওপর সাফারি পার্কের অন্য একটি হাতি আক্রমণ করে। আক্রমণের ধাক্কায় সে মাটিতে পড়ে গিয়ে পায়ে গুরুতর আঘাত পায়। ঘটনার পর একটি ক্রেন এনে হাতিটিকে সেখান থেকে তুলে বালুর ওপর রাখা হয়। চিকিৎসকেরা এক্স-রে করে নিশ্চিত করেছেন, অন্য হাতির আক্রমণে পড়ে যাওয়ার কারণে ‘রাজু বাহাদুর’-এর পা ভেঙে গেছে।আহত হাতিটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গত ৪ জুন থাইল্যান্ড থেকে বিশেষজ্ঞ বন্য প্রাণী চিকিৎসক দল আনা হয়। বিদেশি বিশেষজ্ঞদের পরামর্শে হাতিটির চিকিৎসা অব্যাহত রয়েছে। হাতিটি সুস্থ হয়ে উঠতে আরও কিছু সময় লাগতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পরিবেশবাদী ও প্রাণিপ্রেমীরা হাতিটির দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং এ ধরনের বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসনে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা