ঢাকা    শুক্রবার, ১০ জুলাই ২০২৬
ঢাকা    শুক্রবার, ১০ জুলাই ২০২৬
গণবার্তা

দীর্ঘ প্রতীক্ষার পর ঢাকায় আসছেন আতিফ আসলাম

দীর্ঘ প্রতীক্ষার পর ঢাকায় আসছেন আতিফ আসলাম

দীর্ঘ প্রতীক্ষার পর আবারও ঢাকা মাতাতে আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। ‘মেইন স্টেজ ফিচারিং আতিফ আসলাম’ শিরোনামের এই কনসার্ট আগামী ২৪ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত হবে।

বুধবার (৮ জুলাই) আতিফ আসলাম নিজেই তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন। পোস্টে তিনি লিখেছেন, ‘ঢাকা – জুলাই ২৪, ২০২৬’। একই সঙ্গে কনসার্টের টিকিট সংগ্রহের লিংকও শেয়ার করেন তিনি।

আয়োজক প্রতিষ্ঠান ‘মেইন স্টেজ’ জানিয়েছে, কনসার্টের সব ধরনের প্রস্তুতি ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। রাজধানীর ৩০০ ফিট এলাকায় অবস্থিত ‘ক্রিকেটারস একাডেমি’তে অনুষ্ঠিত হবে এই আয়োজন। আতিফ আসলামের পাশাপাশি মঞ্চে পারফর্ম করবে দেশের জনপ্রিয় ব্যান্ড ‘মেঘদল’ ও ‘লেভেল ফাইভ’।

কনসার্টের টিকিট ইতোমধ্যে বিক্রি শুরু হয়েছে। দর্শকরা তিনটি ক্যাটাগরিতে টিকিট সংগ্রহ করতে পারবেন। আয়োজকদের তথ্য অনুযায়ী, অনুষ্ঠানস্থলের গেট দুপুর ২টায় খুলে দেওয়া হবে এবং নিরাপত্তার স্বার্থে সন্ধ্যা ৬টায় বন্ধ করা হবে। মূল কনসার্ট শুরু হবে বিকেল ৫টায়, যা চলবে রাত ১০টা পর্যন্ত।

আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজের প্রতিনিধি কাজী রাফসান বলেন, ‘এটি চলতি বছরের সবচেয়ে বড় সংগীত আয়োজনগুলোর একটি। পুরো টিম, শিল্পী এবং দর্শকদের প্রতি আমরা কৃতজ্ঞ। আমাদের বিশ্বাস, এটি শুধু একটি কনসার্ট নয়, বরং সংগীতপ্রেমীদের আবেগ, প্রত্যাশা ও ভালোবাসার এক মিলনমেলায় পরিণত হবে।’

এদিকে ২০২৫ সালের ‘মেইন স্টেজ শো’-এর জন্য যারা টিকিট কিনেছিলেন কিন্তু রিফান্ড নেননি, তাদের নতুন করে টিকিট কেনার কোনো প্রয়োজন হবে না। তাদের শুধু mainstage.show ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত ‘Re-Claim’ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদন যাচাই-বাছাই শেষে তাদের নামে নতুন টিকিট ইস্যু করা হবে এবং কোনো অতিরিক্ত অর্থ ছাড়াই হোম ডেলিভারির মাধ্যমে তা পৌঁছে দেওয়া হবে।

যারা টিকিট ফেরত দিয়ে রিফান্ডের আবেদন করেছিলেন কিন্তু এখনও রিফান্ড পাননি, তারাও চাইলে mainstage.show-এর মাধ্যমে রিফান্ড আবেদন প্রত্যাহার করে টিকিট পুনরুদ্ধারের জন্য আবেদন করতে পারবেন। আবেদন যাচাই শেষে তাদের জন্যও নতুন টিকিট ইস্যু করে বিনামূল্যে পৌঁছে দেওয়া হবে।

উল্লেখ্য, এই কনসার্টটি মূলত গত বছরের ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। টিকিট বিক্রিসহ প্রায় সব প্রস্তুতি শেষ হলেও জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর নিরাপত্তাজনিত কারণে শেষ মুহূর্তে অনুষ্ঠানটি স্থগিত করা হয়। তখন আয়োজকরা জানিয়েছিলেন, কনসার্টটি বাতিল নয়; উপযুক্ত সময়ে নতুন তারিখ ঘোষণা করা হবে। সেই প্রতিশ্রুতি অনুযায়ী এবার ২৪ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই আয়োজন।

আপনার মতামত লিখুন

গণবার্তা

শুক্রবার, ১০ জুলাই ২০২৬


দীর্ঘ প্রতীক্ষার পর ঢাকায় আসছেন আতিফ আসলাম

প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

featured Image
দীর্ঘ প্রতীক্ষার পর আবারও ঢাকা মাতাতে আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। ‘মেইন স্টেজ ফিচারিং আতিফ আসলাম’ শিরোনামের এই কনসার্ট আগামী ২৪ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত হবে।বুধবার (৮ জুলাই) আতিফ আসলাম নিজেই তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন। পোস্টে তিনি লিখেছেন, ‘ঢাকা – জুলাই ২৪, ২০২৬’। একই সঙ্গে কনসার্টের টিকিট সংগ্রহের লিংকও শেয়ার করেন তিনি।আয়োজক প্রতিষ্ঠান ‘মেইন স্টেজ’ জানিয়েছে, কনসার্টের সব ধরনের প্রস্তুতি ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। রাজধানীর ৩০০ ফিট এলাকায় অবস্থিত ‘ক্রিকেটারস একাডেমি’তে অনুষ্ঠিত হবে এই আয়োজন। আতিফ আসলামের পাশাপাশি মঞ্চে পারফর্ম করবে দেশের জনপ্রিয় ব্যান্ড ‘মেঘদল’ ও ‘লেভেল ফাইভ’।কনসার্টের টিকিট ইতোমধ্যে বিক্রি শুরু হয়েছে। দর্শকরা তিনটি ক্যাটাগরিতে টিকিট সংগ্রহ করতে পারবেন। আয়োজকদের তথ্য অনুযায়ী, অনুষ্ঠানস্থলের গেট দুপুর ২টায় খুলে দেওয়া হবে এবং নিরাপত্তার স্বার্থে সন্ধ্যা ৬টায় বন্ধ করা হবে। মূল কনসার্ট শুরু হবে বিকেল ৫টায়, যা চলবে রাত ১০টা পর্যন্ত।আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজের প্রতিনিধি কাজী রাফসান বলেন, ‘এটি চলতি বছরের সবচেয়ে বড় সংগীত আয়োজনগুলোর একটি। পুরো টিম, শিল্পী এবং দর্শকদের প্রতি আমরা কৃতজ্ঞ। আমাদের বিশ্বাস, এটি শুধু একটি কনসার্ট নয়, বরং সংগীতপ্রেমীদের আবেগ, প্রত্যাশা ও ভালোবাসার এক মিলনমেলায় পরিণত হবে।’এদিকে ২০২৫ সালের ‘মেইন স্টেজ শো’-এর জন্য যারা টিকিট কিনেছিলেন কিন্তু রিফান্ড নেননি, তাদের নতুন করে টিকিট কেনার কোনো প্রয়োজন হবে না। তাদের শুধু mainstage.show ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত ‘Re-Claim’ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদন যাচাই-বাছাই শেষে তাদের নামে নতুন টিকিট ইস্যু করা হবে এবং কোনো অতিরিক্ত অর্থ ছাড়াই হোম ডেলিভারির মাধ্যমে তা পৌঁছে দেওয়া হবে।যারা টিকিট ফেরত দিয়ে রিফান্ডের আবেদন করেছিলেন কিন্তু এখনও রিফান্ড পাননি, তারাও চাইলে mainstage.show-এর মাধ্যমে রিফান্ড আবেদন প্রত্যাহার করে টিকিট পুনরুদ্ধারের জন্য আবেদন করতে পারবেন। আবেদন যাচাই শেষে তাদের জন্যও নতুন টিকিট ইস্যু করে বিনামূল্যে পৌঁছে দেওয়া হবে।উল্লেখ্য, এই কনসার্টটি মূলত গত বছরের ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। টিকিট বিক্রিসহ প্রায় সব প্রস্তুতি শেষ হলেও জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর নিরাপত্তাজনিত কারণে শেষ মুহূর্তে অনুষ্ঠানটি স্থগিত করা হয়। তখন আয়োজকরা জানিয়েছিলেন, কনসার্টটি বাতিল নয়; উপযুক্ত সময়ে নতুন তারিখ ঘোষণা করা হবে। সেই প্রতিশ্রুতি অনুযায়ী এবার ২৪ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই আয়োজন।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা