ঢাকা    মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
গণবার্তা

বঙ্গভবনে প্রবেশ করে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

বঙ্গভবনে প্রবেশ করে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্গভবনে প্রবেশ করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টার দিকে তিনি বঙ্গভবনে পৌঁছে আনুষ্ঠানিক দাপ্তরিক কার্যক্রম শুরু করেন।

বঙ্গভবনে পৌঁছালে পুলিশের একটি অশ্বারোহী দল তাকে স্বাগত জানায়। পরে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী তাকে গার্ড অব অনার প্রদান করে। গার্ড অব অনার গ্রহণ শেষে তিনি নিজের কার্যালয়ে যান এবং বঙ্গভবনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন। এই সময় রাষ্ট্রপতির সামরিক সচিব ও জনবিভাগ সচিব বঙ্গভবনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন।

এরপর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনের বিভিন্ন স্থাপনা ও গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই হাফিজ উদ্দিন আহমদের প্রথম আনুষ্ঠানিক কর্মদিবস। বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরুর মধ্য দিয়ে রাষ্ট্রপতির কার্যালয়ে তার আনুষ্ঠানিক কর্মযাত্রার সূচনা হলো।

এর আগে গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পর গত রোববার সকালে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এই সময় তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর প্রধানসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে রাজধানীতে ফিরে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন। হাফিজ উদ্দিন আহমদ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বীর বিক্রম খেতাবপ্রাপ্ত একজন বীর মুক্তিযোদ্ধা এবং বর্তমানে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।

আপনার মতামত লিখুন

গণবার্তা

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬


বঙ্গভবনে প্রবেশ করে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image
দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্গভবনে প্রবেশ করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টার দিকে তিনি বঙ্গভবনে পৌঁছে আনুষ্ঠানিক দাপ্তরিক কার্যক্রম শুরু করেন।বঙ্গভবনে পৌঁছালে পুলিশের একটি অশ্বারোহী দল তাকে স্বাগত জানায়। পরে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী তাকে গার্ড অব অনার প্রদান করে। গার্ড অব অনার গ্রহণ শেষে তিনি নিজের কার্যালয়ে যান এবং বঙ্গভবনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন। এই সময় রাষ্ট্রপতির সামরিক সচিব ও জনবিভাগ সচিব বঙ্গভবনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন।এরপর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনের বিভিন্ন স্থাপনা ও গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই হাফিজ উদ্দিন আহমদের প্রথম আনুষ্ঠানিক কর্মদিবস। বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরুর মধ্য দিয়ে রাষ্ট্রপতির কার্যালয়ে তার আনুষ্ঠানিক কর্মযাত্রার সূচনা হলো।এর আগে গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পর গত রোববার সকালে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এই সময় তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর প্রধানসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।পরে রাজধানীতে ফিরে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন। হাফিজ উদ্দিন আহমদ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বীর বিক্রম খেতাবপ্রাপ্ত একজন বীর মুক্তিযোদ্ধা এবং বর্তমানে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা